টিকটকে ফলোয়ার বাড়ানোর সেরা ৬টি উপায় | TikTok Followers Guide
টিকটক একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া শর্ট ভিডিও প্ল্যাটফর্ম। এই tiktok প্ল্যাটফর্মে প্রতিদিন অসংখ্য মানুষ ভিডিও আপলোড করে এবং নিজের লাইফ স্টাইল বা ব্যক্তিত্ব ভিডিও মাধ্যমে তুলে ধরে। নতুন টিকটক ব্যবহারকারীদের পক্ষে প্রথমত টিকটকে জনপ্রিয় হয়ে ওঠাটা খুব কঠিন। অনেকেই টিকটক প্ল্যাটফর্মে নতুন একাউন্ট খুলেছেন ৫০ থেকে ১০০ টির বেশি ফলোয়ার কিছুতেই বাড়াতে পারছেন না এবং ভিডিওতে ভিউ কম হচ্ছে। আপনার নতুন টিকটক একাউন্টে অল্প সময়ের মধ্যে বেশি ফলোয়ার বাড়ানোর জন্য আমাদের এখানে টিকটকে ফলোয়ার বাড়ানোর সেরা ৬টি উপায় রয়েছে। এছাড়াও এই পোষ্টে TikTok Followers Guide ফলোয়ার বাড়ানোর জন্য সম্পূর্ণ গাইডলাইন দেওয়া হয়েছে। আপনি যদি আমাদের দেখানো এই নিয়মগুলো অনুসরণ করেন তাহলে আপনার tiktok একাউন্টে ফলো বাড়বে অল্প সময়ে খুব দ্রুত ১০০% বিস্তারিত জানুন এবং পড়ুন।
(১) টিকটক সাজেস্টেড অ্যাকাউন্ট (Suggested account) এর মাধ্যমে ফলোয়ার বাড়ানোর উপায়
টিকটক সাজেস্ট (Suggested) একাউন্ট অর্থাৎ প্রস্তাবিত একাউন্ট এর মানে টিকটক অ্যালগরিদম (Algorithm) আপনাকে অন্যের টিকটক আইডিতে ফলো করার জন্য প্রস্তাব দিচ্ছে। এবং tiktok যাদেরকে ফলো করার জন্য সাজেশন করছে আপনি যদি তাদেরকে ফলো করেন ১০০% সেখান থেকে প্রচুর পরিমাণ ফলো ব্যাক পাবেন এতে আপনার tiktok আইডিতে ফলোয়ার বাড়বে এবং দেখবেন এক সময় আপনার আইডি অনেক বড় হবে। টিকটক অ্যালগরিদম সহজে বুঝতে পারে কোন কোন টিকটক আইডি তে ফলো করলে ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং টিকটক অ্যালগোরিদম সেই tiktok আইডি গুলোকে যাচাই-বাছাই করে সাজেশন একাউন্ট লিস্টে যুক্ত করে রাখে।
(২) টিকটক সাজেস্ট একাউন্ট (Suggested account) ফলো করার নিয়ম
সর্বপ্রথম টিকটক অ্যাকাউন্ট লগইন করতে হবে এবং ইনবক্সে সেকশনে ক্লিক করে প্রবেশ করতে হবে। ইনবক্স (inbox) সেকশনে প্রবেশ করার পর দেখতে পাবেন টিকটক আপনাকে অসংখ্য টিকটক একাউন্ট ফলো করার জন্য সাজেশন করছে। এবং সেই টিকটিক আইডি গুলো নিয়মিত প্রতিদিন যতটা পরিমাণ সম্ভব ফলো করে রাখবেন। এর পাশাপাশি তাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এতে করে আপনার টিকটক আইডি তাদের কাছে উপস্থাপন হবে এবং সে আপনার সম্পর্কে জানতে পারবে আপনার tiktok আইডিতে ফলো করার জন্য আগ্রহ হবে।
বিশেষত্ব: টিকটক ফলো বাড়ানোর এই উপায়টি ১০০% কার্যকর হয় আমরা নিজেও পরীক্ষা করে দেখেছি। আপনার নতুন টিকটক একাউন্টে দ্রুত ইউনিট ফলো বাড়ানোর জন্য এই উপায়টি সত্যিই অসাধারণ কার্যকর হতে পারে একবার পরীক্ষা করেই দেখুন।
(৩) টিকটকে (tiktok) ভিডিও আপলোড করার মাধ্যমে ফলোয়ার বাড়ানোর উপায়
একটি নতুন টিকটক আইডি জনপ্রিয় করে তুলতে এবং অন্যদের চাইতে একটু ব্যতিক্রম আলাদা করে তুলতে চাইলে সঠিক গাইডলাইন মেনে টিকটকে ভিডিও আপলোড করাটা খুব গুরুত্বপূর্ণ। যেভাবে tiktok এ ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল করা যায় এবং ফলোয়ারও দ্রুত অনেক বৃদ্ধি পায়। সর্বপ্রথম আপনাকে একটি ভিডিও ক্যাটাগরি বেছে নিতে হবে এবং এমন কোয়ালিটি ভিডিও তৈরি করতে হবে যা অন্যদের চাইতে একটু আলাদা ব্যতিক্রম ও ইউনিক হয়। যেমন আপনি যদি কাটুন ভিডিও বা কোন সিনেমার কোন একটি অংশ বা আপনার নিজের ব্যক্তিত্ব লাইফ স্টাইল নিয়ে ভিডিও তৈরি করেন এবং টিকটকে আপলোড করেন তো সে ক্ষেত্রে লক্ষ্য করবেন আপনার প্রতিটি ভিডিও যেনো সেম ক্যাটাগরি হয় এবং একটি নির্দিষ্ট টাইম অনুসারে প্রতিদিন দুটি থেকে তিনটি ভিডিও আপলোড করুন।
যখনই অন্যান্য টিকটক ইউজাররা দেখতে পাবে আপনার ভিডিওতে দেখার মত কিছু আছে বা অনেকটা লম্বা সময় ধরে তারা tiktok video দেখবে তখনই টিকটক অ্যালগরিদম (Algorithm) আপনার ভিডিওটি সরাসরি ফর ইউ তে (foryou) পৌঁছে দেবে তার ফলে আপনার ভিডিও থেকে দ্রুত আপনার টিকটকে ফলোয়ার অনেক বাড়বে।
(৪) ভিডিওতে হ্যাশটেক (hashtag) ব্যবহার করে টিকটক এ ফলোয়ার বাড়ানোর উপায়
টিকটকে এ ভিডিও আপলোড করার ক্ষেত্রে হ্যাশটেক ব্যবহার ভিডিও ভাইরাল ও টিকটক সার্চ রেজাল্টে ভিডিও খুঁজে পাওয়ার জন্য খুবই কার্যকর। তবে tiktok video তে (hashtag) হ্যাশটেক ব্যবহারের ক্ষেত্রে ভিডিও যেই ক্যাটাগরি সেই অনুযায়ী টেন্ডিং হ্যাশটেক ব্যবহার করা সবচেয়ে উত্তম। এমন অনেকেই আছে কিছু লিখে টিকটকে সার্চ করে এবং নিজের চাহিদা ও পছন্দ অনুযায়ী ভিডিও খোঁজে। আপনি যদি আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী হ্যাশটেক ব্যবহার করেন এবং অবশ্যই কেউ না কেউ আপনার ভিডিও খুঁজে পাবে আর সেই ভিডিও থেকে উপকৃত হলে বা কিছু বুঝতে পারলে আপনার tiktok আইডি তে পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো করে রাখতে পারে। আর এটি একটি টিকটক এ ভিডিও ভাইরাল করার এবং নতুন টিকটক আইডিতে দ্রুত ও প্রচুর পরিমাণ ফলোয়ার বাড়ানোর সেরা উপায় ও কৌশল
(৫) সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টিকটকে ফলোয়ার বাড়ানোর উপায়
টিকটক এর পাশাপাশি অন্যান্য সোশ্যাল মিডিয়া বেশ পরিচিত এবং অনেক জনপ্রিয়। যেমন facebook whatsapp instagram এইসব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টিকটক এ ফলোয়ার (Followers) বাড়ানো যায় খুব সহজে। আপনার নতুন টিকটক আইডি আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন এবং কাছের কিছু ফ্রেন্ড এর কাছে facebook বা whatsapp এর মাধ্যমে tiktok আইডির ইউজার নেম সেন্ড করতে পারেন এবং তাদেরকে উৎসাহিত করতে পারেন যাতে আপনাকে ফলো করে। আর যেহেতু আপনি ফেসবুক বা whatsapp এ সরাসরি আপনার পরিচিত লোকদের কাছে আপনার টিকটক আইডির বিষয়ে বার্তা পাঠাচ্ছেন তো সেক্ষেত্রে অবশ্যই তারা ফলো করতে বাধ্য হবে। এই নিয়ম অনুসরণ করে অনেক নতুন টিকটকাররা তাদের টিকটক আইডির ফলোয়ার বাড়াচ্ছে এবং আপনিও ফলোয়ার বাড়াতে পারবেন।
(৬) টিকটিক নতুন আইডিতে ফলোয়ার বাড়ানোর গোপন কিছু টিপস
✅ যেসব tiktok আইডির ফলোয়ার খুব কম সেই সকল টিকটক আইডি ফলো করে রাখুন এর ফলে আপনার টিকটিকে ফলো ব্যাক পাওয়ার চান্স খুব বেশি থাকবে।
✅ যেসব tiktok আইডি অনেক বড় এবং টেন্ডিং এ আছে এই ধরনের কিছু বড় tiktok আইডিতে লাইক করেন এবং আকর্ষণীয় কমেন্ট করেন। যার ফলে আপনার tiktok আইডির সাথে বড় একটি tiktok আইডির কমিউনিকেশন হবে। অর্থাৎ আপনি যদি বড় একটি টিকটক আইডিতে লাইক করেন এবং কমেন্ট করেন অবশ্যই কিছু ইউজার সে লাইক কমেন্ট দেখতে পাবে এবং আপনার টিকটক আইডি সম্পর্কে তারা জানতে পারবে এবং ভালো লাগলে তারা অবশ্যই ফলো করবে আপনাকেও।
✅ টিকটিকে ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিছু আকর্ষণীয় অপশন রাখুন যেমন কোন প্রশ্ন বা উত্তর বা আকর্ষণীয় কোন হিস্টোরি। আপনার tiktok ভিডিওতে এ সব বিষয় গুলো থাকার কারণে অবশ্যই অন্যান্য টিকটিক ইউজার আপনার ভিডিওতে কমেন্ট করতে বাধ্য হবে। এর ফলে টিকটক অ্যালগরিদম সহজেই বুঝতে পারবে আপনার ভিডিও মানসম্মত এবং গুরুত্বপূর্ণ। যা টিকটক অ্যালগরিদমকে (Algorithm) সরাসরি ভিডিও (foryou) ফর ইউ তে পাঠাতে বাধ্য করবে এবং আপনার ভিডিও অনেক লোকের কাছে পৌঁছাবে তখন প্রচুর পরিমাণ ভিডিও ভিউ হবে আর যতো বেশ ভিডিও ভিউ হবে ততো আপনার টিকটিকে ফলোয়ারও বাড়বে।
✅ আপনার tiktok প্রোফাইল এমন লোকদের কাছে শেয়ার করুন যারা আপনাকে চিনে এবং আপনার পরিচিত আপনাকে পছন্দ করে এর ফলে তারা আপনার ভিডিও দেখবে এবং আপনাকে লাইক ফলো কমেন্ট করবে। আর ঠিক তখনই আপনার নতুন টিকটক আইডি টিকটক এর অ্যালগরিদম (Algorithm) এর কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি।
✅ প্রতিদিন একটি টাইম মেইনটেইন করে ভিডিও আপলোড করুন যে সময় গুলোতে টিকটক ব্যবহারকারীরা সময় পায় টিকটক ভিডিও দেখার জন্য ওই সময়টি আপনাকে বেছে নিতে হবে tiktok ভিডিও আপলোড করার জন্য।
✅ টিকটিক ভিডিও আপলোড করার ক্ষেত্রে অবশ্যই হ্যাশটেক trending (hashtag) ব্যবহার করুন হ্যাশটেক ব্যবহার করার মাধ্যমে অনেক ইউজাররা নতুন নতুন ভিডিও খুঁজে পায়। আপনি এমন হ্যাশটেক নির্বাচন করুন যে hashtag আপনার ভিডিওর সাথে যায় এবং আপনার ভিডিও কনটেন্টের সাথে মিলে।
উপসংহার:
প্রিয় পাঠক টিকটকে ফলোয়ার বাড়ানোর সেরা ৬টি উপায় ও TikTok Followers Guide আপনার কাছে কেমন লেগেছে এবং আপনি এখান থেকে কোন কোন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন সে বিষয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আমাদের এই পোস্ট আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন। tiktok এ ফলোয়ার বাড়ানোর যে গাইডলাইন আমরা আপনাদেরকে শেয়ার করেছি আশা করি অন্য কোথাও থেকে আর আপনার কোন গাইডলাইন সংগ্রহ করতে হবে না আমাদের এই গাইডলাইন অনুসরণ করলে আপনি ১০০% নিশ্চিত আপনার নতুন টিকটক আইডিতে প্রচুর পরিমাণ ফলোয়ার বানাতে পারবেন এবং আপনি টিকটকে অনেক জনপ্রিয় হয়ে উঠবেন। আড়ো নতুন নতুন পোস্ট পেতে আমাদের (Foryoucaption) ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করুন।
