উপায় প্রিপেইড কার্ড ব্যবহারের সুবিধা, চার্জ ও লিমিট পূর্ণাঙ্গ গাইডলাইন ২০২৬
বৈদেশিক মুদ্রা ব্যবহার করে দেশ-বিদেশ এটিএম বুথ থেকে টাকা উত্তোলন ও ইন্টারন্যাশনাল পেমেন্টে করার ক্ষেত্রে বড় একটি ভূমিকা রাখে Duel currency prepaid card। তাই এই আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে এই প্রথম কোন মোবাইল ব্যাংকিং অ্যাপস এর সাথে যুক্ত হলো ডুয়েল কারেন্সি কো-ব্র্যান্ডেড ভিসা প্রিপেইড কার্ড। এখন অনেকেই জানতে চান উপায় প্রিপেড কার্ডের সম্পর্কে। সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে UCB - upay Co-branded Prepaid Card guide বিষয়ে এত ইনফরমেশন থাকা সত্ত্বেও যারা কোন সঠিক গাইডলাইন পাননি। আমরা আপনাদের উপায় প্রিপেইড কার্ড বিষয়ে সঠিক গাইডলাইন দিতে এই পোস্টে উপায় প্রিপেইড কার্ড নিয়ে খুব গুরুত্বপূর্ণ পূর্ণাঙ্গ আলোচনা করেছি।
![]() |
UCB - upay Prepaid Card Benefits charge & limite guide |
আমাদের এই পোস্টে (upay) উপায় প্রিপেইড কার্ড সম্পর্কে যে বিষয়গুলো জানতে পারবেন: উপায় প্রিপেইড কার্ড কি কার্ডের সুবিধা ও উপায় প্রিপেইড কার্ডের চার্জ ও লিমিট এবং উপায় প্রিপেইড কার্ড কার জন্য প্রয়োজন এবং কিভাবে হাতে পাবেন।
আশা করি আমাদের এই পোস্ট থেকে আপনি উপায় প্রিপেইড কার্ড সম্পর্কে সঠিক ধারণা পাবেন। তাই উপায় কার্ড বিষয়ে বিস্তারিত পড়ুন এবং জানুন এখানে
(১) উপায় (Upay) প্রিপেইড কার্ড আসলে কী?
উপায় প্রিপেইড কার্ড হল ১টি ডুয়েল কারেন্সি কো-ব্র্যান্ডেড ভিসা প্রিপেইড কার্ড। যা একই কার্ডে দুই ধরনের মুদ্রা থাকে যেমন বাংলাদেশি টাকা এবং আমেরিকান ডলার। উপায় কতৃপক্ষ উপায় অ্যাপ ব্যবহারকারীদের সুবিধার্থে এই প্রথম উপায় মোবাইল ব্যাংকিং এর সাথে একটি (UCB) - upay Co-branded visa Prepaid Card যুক্ত করেছে। আমরা যদি আরো সহজ ভাবে জানতে চাই উপায় প্রিপেইড কার্ড সম্পর্কে তাহলে বলি উপায় প্রিপেইড কার্ড হলো একটি রিচার্জেবল কার্ড যা ব্যবহারকারীরা প্রথমে টাকা লোড করবে এবং তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন জায়গায় খরচ করতে পারবে।
উপায় প্রিপেইড কার্ডের মূল বৈশিষ্ট্যসমূহ:
- ☑️ একই কার্ডে দুই ধরনের মুদ্রা ব্যবহার
- ☑️ লোকাল এবং আন্তর্জাতিক পেমেন্ট
- ☑️ দেশীয় এবং বিদেশি এটিএম বুথ থেকে টাকা উত্তোলন
- ☑️ অনলাইনে আন্তর্জাতিক মার্কেটপ্লেস থেকে কেনাকাটা
- ☑️ ঝুঁকিমুক্ত নিরাপদ ও সহজ লেনদেন
- ☑️ google এবং ফেসবুকে এড প্রমোশন
- ☑️ সহজ ও ঝামেলা মুক্ত টাকা রিচার্জ
- ☑️ ঘরে বসে কার্ড হাতে পাওয়া যায়
(২) উপায় প্রিপেইড কার্ড কোথায় পাবেন ও কিভাবে সংগ্রহ করবেন
অন্যান্য ব্যাংকের প্রিপেইড কার্ড পাওয়ার জন্য নির্দিষ্ট কোন একটি ব্যাংকের শাখা থেকে প্রিপেইড কার্ড সংগ্রহ করতে হয়। কিন্তু উপায় প্রিপেইড কার্ড পাওয়ার ক্ষেত্রে একদম সহজ একটু ভিন্ন। (UCB) upay prepaid card পাওয়ার জন্য কোন ব্যাংক একাউন্ট খোলার প্রয়োজন নেই এবং উপায় প্রিপেইড কার্ড সংগ্রহ করার জন্য কোন শাখায় যাওয়ার ও প্রয়োজন নেই। উপায় প্রিপেইড কার্ড যেহেতু উপায় অ্যাপস এর সাথে যুক্ত। তাই উপায় প্রিপেইড কার্ড পাওয়ার জন্য উপায় অ্যাপ থেকে আবেদন করার পর অল্প কিছুদিনের মধ্যে উপায় কতৃপক্ষ উপায় প্রিপেইড কার্ড গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেয়।উপায় প্রিপেইড কার্ড আবেদন করার নিয়ম:
- ☑️ ১. গুগল প্লে স্টোর থেকে upay app ডাউনলোড করতে হবে।
- ☑️ ২. আপনার একটি উপায়ে একাউন্ট থাকতে হবে এবং কেওয়াইসি (kyc) ভেরিফিকেশন সম্পন্ন হতে হবে।
- ☑️ ৩. উপায় অ্যাপ লগইন করতে হবে এবং উপায় কার্ড অপশনে গিয়ে কার্ড রিকোয়েস্ট ক্লিক করবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে সাবমিট করবেন।
- ☑️ ৪. আপনি চাইলে যে কোন উপায় এজেন্ট পয়েন্ট থেকে কার্ড আবেদন করতে পারেন এবং যেকোনো United Commercial Bank PLC (UCB) ব্যাংকের ব্রাঞ্চ থেকে আবেদন করতে পারেন।
- ☑️ ৫. আপনার উপায় একাউন্টে ৫৭৫ টাকার অধিক থাকতে হবে কারণ কার্ডের ফি হিসাবে ৫৭৫ টাকা কেটে নেওয়া হবে।
- ☑️ ৬. এই কার্ডে ডুয়েল কারেন্সি ব্যবহারের ক্ষেত্রে পাসপোর্ট দিয়ে এনডোর্সমেন্ট কমপ্লিট করতে হবে।
(৩) উপায় প্রিপেইড কার্ড এর সুবিধা
আমরা অনেকে সহজে ও নিরাপদ দ্রুত লেনদেনের মাধ্যম খুঁজি আর সে ক্ষেত্রে প্রিপেইড কার্ডের প্রয়োজন হয়। প্রিপেইড কার্ড ব্যবহারকারীদের প্রধান যে বিষয়গুলো গুরুত্ব পায় সেটি হচ্ছে কার্ডের সুবিধা। কারণ দেশ-বিদেশ ভ্রমণের ক্ষেত্রে টাকা উত্তোলন অনলাইনে কেনাকাটা ইন্টারন্যাশনাল ও লোকাল পেমেন্ট ইত্যাদি সুযোগ-সুবিধা পাওয়ার জন্য গ্রাহক তাদের পছন্দের ব্র্যান্ডের কার্ডটি বেছে নেয়। এখন উপায় কার্ড ব্যবহারকারীদের মূল আকর্ষণ এর বিশেষ কিছু সুবিধা।উপায় প্রিপেইড কার্ডের অতুলনীয় সুবিধাসমূহ:
- ☑️ ১. ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহার: উপায় ভিসা প্রিপেইড কার্ড সংগ্রহ করার জন্য কোন ব্যাংক একাউন্ট খুলতে হয় না। শুধুমাত্র একটি উপায় অ্যাকাউন্ট থাকলে এবং উপায় অ্যাপস থেকে এই প্রিপেইড কার্ড সংগ্রহ করা যায়।
- ☑️ ২. ডুয়েল কারেন্সি ব্যবহারের সুবিধা: উপায় visa prepaid card কার্ডটি মূলত ডুয়েল কারেন্সি যা একই কার্ডে দুই ধরনের মুদ্রা সাপোর্ট করে যেমন আমেরিকান ডলার ও বাংলাদেশি টাকা। অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা ব্যবহারে সবচেয়ে বড় সুবিধা।
- ☑️ ৩. নিরাপদ লেনদেন সুবিধা: এই উপায় duel currency কার্ডটি ইএমভি (EMV) ও কন্টাক্টলেস চিপযুক্ত কার্ড, যা ব্যবহার করে যে সহজ ও নিরাপদে টাকা লেনদেন করতে সহায়তা করেন।
- ☑️ ৪. লোকাল ও ইন্টারনেসনাল পেমেন্ট সুবিধা: উপায় ভিসা ডুয়েল কারেন্সি এই কার্ডটি পাসপোর্ট দিয়ে এন্ডোর্সমেন্টের করার মাধ্যমে দেশে এবং বিদেশে এটিএম থেকে টাকা উত্তোলন, অনলাইনে ইন্টারন্যাশনাল ও লোকাল মার্কেটপ্লেস পেমেন্ট করা, দেশীয় এবং বিদেশে ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনাকাটার পেমেন্ট, ডিজিটাল মার্কেটিং পেমেন্ট, গুগল ও ফেসবুক এড প্রমোশন ইত্যাদি লোকাল ও ইন্টারনেসনাল পেমেন্ট করা যায়।
- ☑️ ৫. উপায় প্রিপেইড কার্ড হাতে পাওয়ার সুবিধা: এই কার্ডটি পাওয়ার জন্য কোন ব্যাংকের শাখায় যাওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র upay apps এর মাধ্যমে আবেদন করার পর কিছুদিনের মধ্যে কার্ড বাড়িতে পৌঁছে যায়।
- ☑️ ৬. টাকা লোড বা সহজ রিচার্জ সিস্টেম: এই সুবিধাটি অন্য কোন ব্যাংকের কার্ডের ক্ষেত্রে পাবেন না। যা উপায় প্রিপেইড কার্ডের ক্ষেত্রে রয়েছে। উপায় প্রিপেইড কার্ড এর ক্ষেত্রে ব্যাংকের শাখায় না গিয়েও টাকা রিচার্জ বা লোড করা যায়। উপায় অ্যাপস থেকে সরাসরি টাকা রিচার্জ করা যায় এটি একটি upay prepaid card কার্ডের সবচেয়ে বড় সুবিধা।
(৪) উপায় প্রিপেইড কার্ড কেন নিবেন এবং কার জন্য প্রয়োজন
যেহেতু এটি একটি সম্পূর্ণ ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড মানে ডুয়েল কারেন্সি ও রিচার্জেবল card উপায় প্রিপেইড কার্ডে যে পরিমাণ টাকা লোড করা থাকবে এবং সেই পরিমাণ টাকা পরবর্তীতে তাদের চাহিদা অনুযায়ী পেমেন্টের বা কেনাকাটা ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। অর্থাৎ প্রথমে টাকা রিচার্জ পরে খরচ এ ছাড়াও ডুয়েল কারেন্সি সুবিধা দুই ধরনের মুদ্রার ব্যবহার। যারা দেশ-বিদেশ ভ্রমণ করেন এবং সহজে টাকা উত্তোলন করার জন্য সহজ মাধ্যম খুঁজেন।- উপায় প্রিপেইড কার্ড কেন নিবেন: এই কার্ডটি আপনি যে কারণে নিতে পারেন এই কার্ডের বিশেষত্ব হচ্ছে এই কার্ডে টাকা লোড করা ঝামেলা নাই বললেই চলে সরাসরি উপায় অ্যাপ থেকে টাকা লুট করার সুবিধা এই প্রিপেইড কার্ডের গুরুত্ব বাড়ায়। সাথে বৈদেশিক মুদ্রার সহজ ব্যবহার, ব্যাংকে না গিয়ে ঘরে বসে হাতে পাওয়া যায়।
- উপায় প্রিপেইড কার্ড কার জন্য প্রয়োজন: যাদের ব্যাংক একাউন্ট খোলা নেই, যারা ঘরে বসে প্রিপেইড কার্ড হাতে পেতে চান, ব্যাংকে গিয়ে টাকা লোড করা ঝামেলা পছন্দ করেন না, এছাড়াও দেশ-বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার ব্যবহার ইন্টারনেসনাল পেমেন্ট সহজ ও নিরাপদের মাধ্যম খুঁজেন তাহলে এই কার্ডটি আপনার জন্য হতে পারে খুব গুরুত্বপূর্ণ।
(৫) উপায় প্রিপেইড কার্ডের চার্জ ও লিমিট
উপায় প্রিপেইড কার্ডের বিস্তারিত চার্জ ও লিমিট নিচে দেওয়া হল:
কার্ড অর্ডার ফি: ভ্যাটসহ ৫৭৫ টাকা / অনেক সময় অফার থাকার কারণে কার্ডের দাম পরিবর্তন হতে পারে।
কার্ড পরিবর্তন করার ফি: ভ্যাটসহ ৫৭৫ টাকা
রিনিউয়াল বা বার্ষিক ফি: ৩৪৫ টাকা ভ্যাটসহ
মার্চেন্ট পেমেন্ট: ফ্রি
ক্যাশ আউট চার্জ UCB ATM Both: ০.৮% প্রতি হাজারে ৮ টাকা
ক্যাশ আউট অন্যান্য ATM Both: ০.৮% + ১৫ টাকা (NPSB) বা ২৩ টাকা VISA network atm
পরামর্শ:
উপায় প্রিপেইড কার্ডে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার থাকে। তাই কার্ডের দাম এবং চার্জ ও লিমিট পরিবর্তন হতে পারে। আর সেখানে আপনাদের উপায় অফিসিয়াল ওয়েবসাইট ও উপায় অফিশিয়াল অ্যাপস থেকে চেক করা প্রয়োজন হতে পারে।
Upay app download for android latest version
যারা একদম নতুন ইউজার তাদের জন্য উপায় লেটেস্ট ভার্সন অ্যাপস ডাউনলোড করা খুবই প্রয়োজন। আপনি যদি নতুন একটি উপায় অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি upay latest version অ্যাপস ডাউনলোড করে নিতে হবে সেটি গুগল প্লেস্টোর থেকে হোক বা অনলাইন থেকে হোক। নিচে উপায় লেটেস্ট ভার্সন অফিশিয়াল অ্যাপস লিংক দেওয়া আছে এখান থেকে ডাউনলোড করুন খুব সহজেDownload now upay latest version
সতর্কতা:
আপনি উপায় অ্যাপস ডাউনলোড করার ক্ষেত্রে হ্যাকিং বা স্ক্যামারের শিকার যেন না হন। আপনাদের সুবিধার্থে আমরা উপায় অ্যাপস এর অফিসিয়াল লিংক এখানে দিয়েছি। তাই নিশ্চিত হয়ে উপায় অ্যাপ ডাউনলোড করুন। অন্যথায় হ্যাকারদের শিকার হলে আপনার টাকা পয়সা লস হওয়ার সম্ভাবনা হতে পারে।
উপায় প্রিপেইড কার্ডের বিষয় নিয়ে প্রশ্ন এবং উত্তর
প্রশ্ন ১: উপায় প্রিপেইড কার্ড দিয়ে ফেসবুক বুস্টিং করা যায়?উত্তর: হ্যাঁ, পাসপোর্ট এনডোর্সমেন্ট থাকলে উপায় ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড দিয়ে ফেসবুক ও ইউটিউবে বিজ্ঞাপন দেওয়া যায়।
প্রশ্ন ২: উপায় প্রিপেইড কার্ড হারিয়ে গেলে কী করব?
উত্তর: উপায় অ্যাপের Manage Card অপশনে গিয়ে তৎক্ষণাৎ কার্ডটি ব্লক করুন অথবা উপায় হেল্প 16268 নাম্বারে কল করুন। উপায় নতুন কার্ড ফিরে পেতে (UCB) অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের যে কোন ব্রাঞ্চে যোগাযোগ করুন।
প্রশ্ন ৩: উপায় প্রিপেইড কার্ডে টাকা কিভাবে ভরব?
উত্তর: আপনার উপায় মেইন ব্যালেন্স থেকে কার্ডে Add Money অপশনের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন।
উপসংহার:
প্রিয় পাঠক আশা করি আপনাদেরকে উপায় প্রিপেড কার্ড কি, কার্ডের সুবিধা, চার্জ ও লিমিট এর সকল বিষয়ে সঠিক গাইডলাইন দিতে পেরেছি এই পোস্টে। যদি আপনার কাছে এই পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন আপনার মতামত কমেন্টে জানাবেন। আরো নতুন নতুন এই ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট পেতে আমাদের Foryoucaption ওয়েবসাইটি প্রতিদিন ভিজিট করুন। এছাড়াও আমাদের এখানে আরো অসংখ্য অসংখ্য গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে চাইলে সেগুলো একবার পড়ে দেখতে পারেন। হতে পারে আপনার প্রয়োজনীয় কোন অজানা তথ্য আমাদের এখানে রয়েছে।
আরোও পড়ুন:উপায় অ্যাপ থেকে টাকা ইনকাম
