অগ্রণী ব্যাংক ATM কার্ড আবেদন, চার্জ ও সুবিধা সম্পূর্ণ গাইড

অগ্রণী ব্যাংক এটিএম কার্ড আবেদন করার নিয়ম, কার্ডের চার্জ, বার্ষিক ফি, প্রয়োজনীয় কাগজপত্র, সুবিধা সম্পর্কে বিস্তারিত জানুন।
জরুরী মুহূর্তে ব্যাংক একাউন্ট থেকে টাকা উঠানো এবং বিভিন্ন সময় কেনাকাটার ক্ষেত্রে পেমেন্ট করার অন্যতম একটি মাধ্যম হলো এটিএম কার্ড। অগ্রণী ব্যাংকে অনেকেরই একাউন্ট আছে কিন্তু এটিএম কার্ড সংগ্রহ করেননি এবং অগ্রণী ব্যাংক (ATM) এটিএম কার্ড কিভাবে আবেদন করবেন। অগ্রণী ব্যাংকে এটিএম কার্ডের সুবিধা চার্জ ও লিমিট সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের আর্টিকেলটি পড়ুন। এই পোস্টে জানতে পারবেন কিভাবে অগ্রণী ব্যাংক এটিএম কার্ড আবেদন করতে হয়। অগ্রণী ব্যাংকের এটিএম কার্ডের সুবিধা চার্জ ও লিমিট এবং জরুরী মুহূর্তে যোগাযোগের জন্য হেল্প লাইন নাম্বার।

Agrani bank atm card abedon charge and subidha
Agrani bank atm card abedon charge and subidha

অগ্রণী ব্যাংক এটিএম কার্ড আবেদন ( Agrani bank ATM card application)

আপনার যদি আগে থেকেই (Agrani bank) অগ্রণী ব্যাংকে একটি ব্যাংক একাউন্ট খোলা থাকে এবং সেই ব্যাংক একাউন্টের সাথে একটি ডেভিড এটিএম (ATM) কার্ড যুক্ত করতে চান তাহলে অগ্রণী ব্যাংকের এটিএম কার্ড পাওয়ার জন্য আপনাকে প্রথমত অগ্রণী ব্যাংকে নির্দিষ্ট শাখায় গিয়ে অগ্রণী ব্যাংকের এটিএম কার্ড আবেদনপত্র ফরম পূরণ করে আপনার শাখায় সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

অগ্রণী ব্যাংক এটিএম কার্ড আবেদন প্রক্রিয়াটি নিচে দেওয়া হলো:

  • ফর্ম সংগ্রহ: আপনার অগ্রণী ব্যাংক একাউন্টের রেজিস্টার শাখা থেকে ফরম সংগ্রহ করতে পারেন। এছাড়াও অগ্রণী ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইট থেকে অগ্রণী ব্যাংক এটিএম কার্ড ফ্রম বা আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারেন। Agrani bank ATM card Application From Download অগ্রণী ব্যাংক এটিএম কার্ড আবেদন পত্র ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
  • ফর্ম পূরণ ও জমা: আপনি যদি অগ্রণী ব্যাংক এটিএম কার্ড ফর্মটি নিজে থেকে পূরণ করতে চান তাহলে সতর্কতার সাথে আপনার ব্যাংক একাউন্টের নম্বর তথ্য ও নাম ঠিকানা সঠিকভাবে পূরণ করে আপনার ব্যাংক অ্যাকাউন্টের রেজিস্টার শাখায় গিয়ে আপনার শাখায় সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জমা দিন। এছাড়াও আপনি সরাসরি আপনার ব্যাংক একাউন্ট রেজিস্টার শাখায় গিয়ে। ব্যাংক কর্মকর্তাদের সাহায্য নিয়ে সেই ফর্মটি পূরণ করে নিতে পারেন এবং সেটা জমা দিতে পারেন।
  • প্রয়োজনীয় কাগজপত্র: অগ্রণী ব্যাংকে এটিএম কার্ড আবেদনপত্রের সাথে পাসপোর্ট সাইজ ছবি ও আপনার জাতীয় পরিচয় পত্র এন আইডি কার্ড। এর ফটোকপি প্রয়োজন হতে পারে তাই সেটি আগে থেকেই সঙ্গে রাখুন।
  • কার্ড সংগ্রহ: অগ্রণী ব্যাংক এটিএম কার্ড আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হলেন। এবং আপনার এটিএম কার্ড আবেদনপত্র যাচাই-বাছাই সম্পূর্ণ ও এটিএম কার্ড প্রস্তুত হলে। ব্যাংক কর্তৃপক্ষ আপনার ফোনে ১টি মেসেজ অথবা কল করে সেটি জানিয়ে দেবে। এরপর আপনি যে ব্যাংকের শাখায় গিয়ে এটিএম কার্ড আবেদনপত্র জমা দিয়েছিলেন সেই ব্যাংকের শাখা থেকে এটিএম কার্ডটি সংগ্রহ করতে পারবেন।
অগ্রণী ব্যাংক এটিএম কার্ডটি হাতে পাওয়ার পর নতুন একটি পিন নাম্বার সেট করুন। আপনার অগ্রণী ব্যাংক এটিএম কার্ডের নিরাপত্তা নিশ্চিত করুন।

অগ্রণী ব্যাংক এটিএম কার্ড সুবিধা (Agrani Bank ATM Card Benefits)

অগ্রণী ব্যাংকের এটিএম (ATM) ও ডেবিট কার্ড গ্রাহকদের ২৪/৭ ব্যাংকিং সুবিধা প্রদান করে ও কম খরচে এই এটিএম কার্ড টি ব্যবহারের যোগ্য। যেমন ব্যাংকের শাখা খোলা থাকুক বা বন্ধ থাকুক যে কোনো পরিস্থিতিতে অগ্রণী ব্যাংকের এটিএম (ATM) ও ডেবিট কার্ড ব্যবহার করে কম খরচ এবং দ্রুত এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলন করা যায়। এছাড়াও জরুরী বা প্রয়োজনীয় মুহূর্তে ব্যাংকে না গিয়ে এটিএম কার্ডের মাধ্যমে কেনা কাটা বা বিল পরিশোধ করা যায়।

অগ্রণী ব্যাংক এটিএম কার্ড চার্জ (Agrani Bank ATM Card Charges)

অগ্রণী ব্যাংকের এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট সার্ভিস চার্জ এবং ভ্যাট প্রযোজ্য হয়। আপনাদের সুবিধার্থে অগ্রণী ব্যাংকের এটিএম কার্ডের প্রধান চার্জ গুলোর একটি আনুমানিক তালিকা নিচে দেওয়া হলো (ব্যাংক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এটি সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে।
অগ্রণী ব্যাংকের এটিএম/ডেবিট কার্ডের বার্ষিক ও অন্যান্য ফি হলো:
  • প্রথমবার কার্ড ইস্যু ফি: ২৫০ টাকা।
  • বার্ষিক কার্ড নবায়ন ফি: ২৫০ টাকা।
  • কার্ড হারিয়ে গেলে পুনরায় তৈরি ফি: ২৫০ টাকা।
  • পিন পুনরায় ইস্যু করার ফি: ২০০ টাকা।

অগ্রণী ব্যাংক এটিএম কার্ড টাকা উত্তোলন ও এটিএম চার্জ

  • অগ্রণী ব্যাংক বুথ থেকে টাকা উত্তোলন সম্পূর্ণ ফ্রি (কোনো চার্জ নেই)
  • অন্য ব্যাংকের বুথ থেকে টাকা উত্তোলন Q-Cash প্রতি ট্রানজেকশনে ১৫ থেকে ২০ টাকা (ভ্যাটসহ)
বাংলাদেশে ব্যাংক নিয়ম অনুযায়ী সকল চার্জের সাথে ১৫% ভ্যাট যুক্ত হতে পারে। এককালীন বা বার্ষিক চার্জের সঠিক ও সর্বশেষ আপডেট জানতে আপনার নিকটস্থ ব্রাঞ্চ বা হেল্পলাইনে যোগাযোগ করা সবচেয়ে নিরাপদ।

অগ্রণী ব্যাংক এটিএম কার্ড লিমিট

অগ্রণী ব্যাংকের এটিএম ডেবিট কার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে সর্বনিম্ন ৫০০ টাকা। এবং একবারে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত প্রতিদিন উত্তোলন করা যায়। এছাড়াও অগ্রণী ব্যাংক এটিএম কার্ড দিয়ে এটিএম বুথ থেকে প্রতিদিন ১৫ টি সফল লেনদেন করতে পারে।

অগ্রণী ব্যাংক এটিএম কার্ড হেল্পলাইন নম্বর

অগ্রণী ব্যাংক কার্ড সম্পর্কে বিস্তারিত জানতে এবং অগ্রণী ব্যাংক এটিএম ডেবিট কার্ড সম্পর্কে আরো সহজ পরামর্শ পেতে হলে অবশ্যই অগ্রণী ব্যাংক হেল্প নাম্বার যোগাযোগ করার অত্যন্ত প্রয়োজন। এছাড়াও অগ্রণী ব্যাংক এটিএম কার্ড নিয়ে কোন সমস্যায় পড়লে সেটি অগ্রণী ব্যাংক হেল্প নাম্বার যোগাযোগ করা সঠিক পরামর্শ। তাই অগ্রণী ব্যাংক সংক্রান্ত যোগাযোগের জন্য নিচে হেল্প নম্বর গুলি দেয়া হলো।

অগ্রণী ব্যাংক এটিএম এবং কার্ড পরিষেবা যোগাযোগ নাম্বার

  • অগ্রণী ব্যাংক এটিএম কার্ড হেল্পলাইন নম্বর: 01777754607, 01777754608 , 01777754609
  • অগ্রণী ব্যাংক এটিএম কার্ড ই-মেইল যোগাযোগ: dgmcard@agranibank.org

অগ্রণী ব্যাংক এটিএম বুথ লোকেশন

অগ্রণী ব্যাংকে এটিএম কার্ড থেকে টাকা উত্তোলন করার জন্য বা অগ্রণী ব্যাংক এটিএম বুথ আপনার কাছ থেকে কতটা দূর এবং কোথায় অবস্থিত সেটি খোঁজে পাওয়ার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করে জেনে নিন। এ লিংকে প্রবেশ করার পর জানতে পারবেন অগ্রনী ব্যাংকের এটিএম বুথ কয়টি এবং কোথায় কোথায় অবস্থিত।
Agrani bank ATM List And Location

শেষ কথা:
আমরা আশা করি এতক্ষণে আপনারা (Agrani bank ATM card) অগ্রণী ব্যাংক এটিএম কার্ড এর সুবিধার ও চার্জ লিমিট এবং হেল্পলাইন নম্বর সম্পর্কে সঠিক একটি ধারণা পেয়েছেন। যদি পোস্টটি ভাল লাগে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করুন এবং নতুন নতুন পোস্ট পেটে প্রতিদিন আমাদের ForYouCaption ওয়েবসাইটি ভিজিট করুন। এছাড়াও আপনার কোন মন্তব্য থাকলে সেটি কমেন্ট করুন।


আড়োও পড়ুন: