ইমু (imo) আইডি ট্রান্সফার বা ইমু মোবাইল ফোন নম্বর পরিবর্তন করুন মাত্র ২মিনিটে।
মাত্র 2 মিনিটে আপনার পুরাতন (imo) ইমু আইডি নতুন সিমে ট্রান্সফার ও ইমু মোবাইল ফোন নম্বর পরিবর্তন করে নিন আমাদের দেখানো নিয়মে।
ইন্টারনেট কলিং এবং ভয়েস গ্রুপ ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইমু অ্যাপ ব্যবহৃত হয়। এমন অনেকেই আছে অনেক দিন ধরে ইমু আইডি ব্যবহার করছেনক কিন্তু সেই পুরাতন (IMO) ইমু আইডিটি নতুন সিম নাম্বারে ট্রান্সফার বা ইমু মোবাইল ফোন নম্বর পরিবর্তন করতে চাচ্ছেন। কিন্তু কিভাবে করা যায় সে বিষয়টি বুঝতে পারছেন না সমস্যা নেই আমার আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিবো কিভাবে ইমু আইডি ট্রান্সফার করতে হয়। আপনি কি চান বহুদিন ধরে আপনার ব্যবহৃত ইমু আইডি নতুন একটি সিম নাম্বার ট্রান্সফার করে নিয়ে ব্যবহার করতে। তাহলে মাত্র 2 মিনিটে আপনার পুরাতন (imo) ইমু আইডি নতুন সিমে ট্রান্সফার করে নিন আমাদের দেখানো নিয়মে।
![]() |
| how to change imo number or transfer imo id |
ইমু আইডি এক নম্বর থেকে অন্য নাম্বারে ট্রান্সফার করা যায় কি
এখন পুরাতন বা নতুন যে কোন ইমু আইডি ইমু সফটওয়ারে সেটিং এর সাহায্যে এক সিম নাম্বার থেকে অন্য সিম নাম্বারে ইমু আইডি হস্তান্তর করার সুবিধা রয়েছে। কোন রকম চার্জ বা খরচ নেই শুধুমাত্র কয়েকটি স্টেপ ফলো করেই মাত্র দুই মিনিটে ইমু আইডি ট্রান্সফার বা ইমু মোবাইল ফোন নম্বর পরিবর্তন করা যায়।পুরাতন (imo) ইমু আইডি নতুন সিম নাম্বারে ট্রান্সফার করার সুবিধা
পুরাতন ইমু (imo) id আইডি নতুন সিম নাম্বারে ট্রান্সফার বা ইমু মোবাইল ফোন নম্বর পরিবর্তন করার বেশ কিছু সুবিধা রয়েছে। মনে করুন এক সময় আপনি একটি ইমো আইডি খুলেছেন এবং সেটি ব্যবহার করে আপনার ফ্রেন্ড বা পরিবার যে কারো সাথে কথা বলেছেন বা মেসেজ করেছেন এবং এর সাথে আপনার ইমু আইডিতে আপনার পরিবার বা আত্মীয় স্বজনের ইমু আইডি যুক্ত আছে। ফলে আপনি খুব সহজেই তাদের সাথে কন্টাক্ট করতে পারছেন।এখন আপনি নতুন একটি ইমু আইডি খুলেছেন এবং সেটি আপনার কাছে পরিচিত হলোও আপনার প্রয়োজন বা প্রিয়জন সবার কাছে অপরিচিত। ফলে নতুন ইমু আইডিতে আবার নতুন করে আপনার প্রিয়জন বা বন্ধুবান্ধবদের এড করা প্রয়োজন হবে। তাহলে আপনি তাদের সাথে আবার ইমো আইডি ব্যবহার করার মাধ্যমে কলিং বা মেসেজ করার মত সুবিধা পাবেন। তাই পুরানো ইমু আইডিতে আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন তারা যুক্ত থাকে ফলে তাদের সাথে আপনার কথা বলার হিস্টোরি ভয়েস বা চ্যাট মেসেজ সবকিছু আবার ফিরে পাবেন এক নম্বর থেকে অন্য নাম্বারে ইমু আইডি ট্রান্সফার করার মাধ্যমে।
ইমু আইডি ট্রান্সফার বা ইমু মোবাইল ফোন নম্বর পরিবর্তন করার নিয়ম
ইমু (imo) আইডি ট্রান্সফার বা ইমু ফোন নাম্বার পরিবর্তন করার জন্য আপনাকে একটি ফ্রেশ সিম কার্ড নির্বাচন করতে হবে। অর্থাৎ যে সকল সিম দিয়ে এখনো ইমু একাউন্ট খোলা হয়নি সেই সকল সিম কার্ড ইমু আইডি ট্রান্সফার করা যাবে। তাই ইমু আইডি এক নাম্বার থেকে অন্য নাম্বারে হস্তান্তর করার ক্ষেত্রে প্রথমে যাচাই করে নিন আপনি যে নাম্বারে ট্রান্সফার করবেন সেই নাম্বারে ইমু আইডি অতীতে খোলা রয়েছে কিনা। যদি ইমো আইডি খোলা থাকে তাহলে সেটিতে কখনো ইমু আইডি ট্রান্সফার করা যাবে না। এখন আসি মূল কথায় যেভাবে ইমু আইডি ট্রান্সফার করবেন এক সিম নাম্বার থেকে অন্য সিম নাম্বারে তাই ইমু আইডি ট্রান্সফার বা ইমু নাম্বার পরিবর্তন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।- প্রথমে আপনার বর্তমান ইমু আইডিটি লগইন করুন এবং আপনার প্রোফাইল পিকচার এ একটি ক্লিক করুন।
- Setting সেটিং নামক একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করে প্রবেশ করুন।
- এরপর Account and Security নামক এ অপশনটিতে ক্লিক করে প্রবেশ করুন।
- Change Phone number এই নামক অপশনটিতে ক্লিক করুন সেখানে আপনার বর্তমান ফোন নাম্বারটি দেখা যাবে।
- এরপর Change number অপশনে ক্লিক করে আপনার নতুন ফোন নাম্বারটি লিখুন, অর্থাৎ আপনি যে নাম্বারে ইমু আইডি ট্রান্সফার করতে চাচ্ছেন next বাটনে ট্যাপ করুন।
- এরপর আপনার নতুন সিম নাম্বারে একটি ভেরিফিকেশন OTP কোড আসবে এবং সে ওটিপি কোড নির্দিষ্ট স্থানে বসিয়ে ওকে দিলে আপনার পুরাতন ইমু আইডি নতুন নাম্বারে ট্রান্সফার হয়ে যাবে।
শেষ কথা:
আশা করি এতক্ষণে ইমু আইডি ট্রান্সফার বা ইমু আইডির ফোন নাম্বার পরিবর্তন করা সম্পূর্ণ নিয়ম গুলো বুঝে গেছেন আমাদের আর্টিকেল পড়ার মাধ্যমে। যদি আমাদের এই পোস্টটি আপনার কাছে ভালো লাগে এবং ইনফরমেটিক মনে হয় তাহলে বন্ধুদের কাছে শেয়ার করুন এবং আপনার কোন প্রশ্ন থাকলে সেটি কমেন্টে জানান। এই ধরনের আরো নতুন নতুন গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ পোস্ট পেতে প্রতিদিন আমাদের ForYouCaption ওয়েবসাইটটি ভিজিট করুন। ধন্যবাদ
আড়োও পড়ুন:

কথোপকথনে যোগ দিন