কম খরচে ফোনে কথা বলার সেরা সিম কার্ড | low call rate best SIM card in Bangladesh
(১) কম খরচে ফোনে কথা বলার সেরা সিম কার্ড কোনটি
বাংলাদেশের সরকারি বেসরকারি মিলিয়ে পাঁচটি মোবাইল অপারেটর সিম কার্ড রয়েছে Grameenphone, Banglalink, Robi, Airtel, এবং Teletalk এই ৫টি সিম কোম্পানিগুলো এক এক সময় বিভিন্ন ধরনের ইন্টারনেট প্যাকেজ এবং কলরেট অফার গ্রাহকদের দিয়ে থাকে। আমরা প্রায় দেখি প্রতি সেকেন্ডে এক পয়সা বা ০.৬৫ পয়সা মিনিট কথা বলার অফার করে বিভিন্ন SIM card কোম্পানিগুলো। কিন্তু অনেকেই কথা বলতে গিয়ে টাকা বেশি কাটার কারণে হতাশা প্রকাশ করেন কারণ যেখানে ০.৬৫ পয়সা মিনিট কথা বলার কথা সেখানে দুই থেকে তিন টাকা মিনিটও কেটে নিয়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মোবাইলে বিভিন্ন প্রোমোশনাল মেসেজ দিয়ে অতিরিক্ত টাকা কেটে নিয়ে যায়। ঠিক সেই সময় কিছু গ্রাহকদের মনে প্রশ্ন জাগে বাংলাদেশে এমন কোন কোম্পানির সিম আছে যা অল্প টাকা কাটে প্রতি মিনিটে এবং কম খরচে ফোনে কথা বলার সেরা সিম কার্ড কোনটি। তাদের উদ্দেশ্যে আমাদের পরামর্শ আপনি বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটক সিম কার্ড ব্যবহার করতে পারেন।
![]() |
low call rate best sim card in Bangladesh |
(২) যে কারণে (Teletalk) টেলিটক সিম কার্ড ব্যবহার করবেন
টেলিটক সিম কার্ড যেহেতু বাংলাদেশের রাষ্ট্রের মালিকানাধীন সরকারি ১টি টেলি যোগাযোগ প্রতিষ্ঠান এই সিমটি ব্যবহার করা যেমন আমাদের দেশের ভবিষ্যতের জন্য ভালো তেমনি কম রেটে কথা বা কম খরচে ফোনে কথা বলার জন্য অনেক সাশ্রয়। আমরা অনেকের মুখে শুনেছি টেলিটক সিম কার্ড অনেক ভালো এবং অন্যান্য সিম কার্ডের তুলনায় (Teletalk) টেলিটককে টাকা খুব কম কাটে ও খুব কম টাকায় অনেক বেশি এমবি পাওয়া যায়। এছাড়াও টেলিটক সিম কার্ড আমরা নিজেরা ব্যবহার করে সেটি প্রমাণ পেয়েছি। তাই আমরা নিশ্চিত হয়ে বলতে পারতেছি টেলিটক সিম কার্ড ব্যবহার করা আপনার জন্য বেস্ট হতে পারে যদি আপনি অনেকটা লম্বা সময় ধরে কথা বলেন বা প্রতিনিয়ত ফোনে কথা বলার প্রয়োজন পড়ে।
টেলিটক সিম সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
☑️ ১. টেলিটক সিম কার্ডের মালিকানা: টেলিটক (Teletalk) বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন একটি সিম কার্ড।
☑️ ২. টেলিটক সিম কার্ডের কল রেট ও অফার: তুলনামূলকভাবে কোনো রকম বাড়তি প্যাক কেনা ছাড়াই টেলিটকে সবচেয়ে কম কল রেট ০.৬৫ পয়সা/মিনিট ব্যাট সহ এবং প্রতি সেকেন্ডে এক পয়সা কলরেট পাওয়া যায়।
☑️ ৩. টেলিটক আগামী (Agami): টেলিটকের এই অফারটি বর্তমানে খুব জনপ্রিয় যারা কম খরচে ফোনে কথা বলতে চান
তাদের জন্য এই অফারটি সেরা বেস্ট হতে পারেন। এতে মাত্র ৪৬ পয়সা/মিনিট কল রেটে যেকোনো অপারেটরে কথা বলা যায়।
☑️ ৪. টেলিটক বর্ণমালা (Bornomala): সাধারণ গ্রাহকদের জন্যও টেলিটকের বেশ কিছু প্যাকেজে খুব কম খরচে কথা বলার সুযোগ রয়েছে।
☑️ ৫. টেলিটক সিম কার্ডের চার্জ সুবিধা: টেলিটক সিমে বাড়তি কোন প্রমোশনাল এসএমএস দিয়ে টাকা কাটে না। অন্যান্য সিমে ক্ষেত্রে দেখা যায় অপ্রয়োজনীয় এসএমএস এসে টাকা কেটে নেয়। আর সেজন্যই টেলিটক সিম কার্ড ব্যবহার করা বেস্ট।
☑️ ৬. টেলিটক সিম কার্ডে ইন্টারনেট অফার: টেলিটক সিমে ইন্টারনেট খুবই ফাস্ট এবং কম খরচে প্রচুর পরিমাণ এমবি পাওয়া যায়। অন্যান্য সিম কার্ডে তুলনায় ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে টেলিটক সিমে কম খরচে দীর্ঘ সময় ব্যবহার করা যায়।
☑️ ৭. টেলিটক সিম কেনার নিয়ম: টেলিটক সিম কার্ড কেনার জন্য এনআইডি কার্ড প্রয়োজন হয়। টেলিটক সিম কার্ড কেনার ক্ষেত্রে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয় তাই যার নামে এনআইডি কার্ড তার ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন হয়। এই নিয়মগুলো অনুসরণ করে পার্শ্ববর্তী এজেন্ট পয়েন্ট বা কাস্টমার কেয়ার থেকে টেলিটক সিম কার্ড সংগ্রহ করা যায়।
☑️ ৮. টেলিটক সিম কার্ডের দাম: টেলিটক সিম কার্ডের নির্ধারিত কোন মূল্য নেই। বেশিরভাগ ক্ষেত্রে টেলিটক সিম কার্ডের দাম ১০০ থেকে ২০০ টাকা। আবার অনেক সময় টেলিটক সিম কার্ড বিনামূল্যে পাওয়া যায় তাই এটি নির্ভর করে সম্পূর্ণ টেলিটক কোম্পানির অফারের উপর।
(৩) টেলিটক সিম কার্ডের ডায়াল কোড ও হেল্পলাইন নাম্বার
টেলিটক সিম সংক্রান্ত সকল ধরনের আপডেট পেতে টেলিটক অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। এছাড়াও টেলিটক সিমে কিভাবে ব্যালেন্স চেক করবেন এবং হেল্প নাম্বারে কথা বলবেন। গুরুত্বপূর্ণ সকল ধরনের কোট নিচে দেওয়া হল।
- কাস্টমার কেয়ার / হেল্পলাইন নাম্বার
- ১২১ / ০১৫০০১২১১২১-৯
- মূল ব্যালেন্স ও ডাটা চেক কোড
- *১৫২#
- নিজের নম্বর চেক কোড
- *৫৫১# বা ১৫৪ নম্বরে P লিখে SMS পাঠান কোড
- ইন্টারনেট প্যাক ও অফার কোড
- *১১১#
(৪) টেলিটক সিম কার্ডের সুবিধা ও অসুবিধা
☑️ টেলিটক সিম কার্ডের সুবিধা: টেলিটক সিম কার্ডে কোনো বিশেষ রিচার্জ ছাড়াই বেস কল রেট অনেক কম। অর্থাৎ আপনি যত টাকাই রিচার্জ করেন প্রতি সেকেন্ডে এক পয়সা এবং ০.৬৫ পয়সা মিনিট কথা বলতে পারবেন যেকোনো নাম্বারে এই সুবিধাটি টেলিটক সিমে ডিফল্ট অফার থাকে। টেলিটক সিমে কম খরচে কথা বলার জন্য নির্দিষ্ট কোন পরিমাণ টাকা রিচার্জ করা প্রয়োজন নেই যত খুশি তত টাকা রিচার্জ করে এই সুবিধা উপভোগ করা যায়। অন্যান্য সিমের ক্ষেত্রে টাকা রিচার্জ করার কিছু নিয়ম থাকে এবং পরিমাণ থাকে। কিন্তু টেলিটক সিমে কম রেটে কথা বলার জন্য কোন নিয়ম বা কোন পরিমাণ টাকা রিচার্জ করার প্রয়োজন নেই। এছাড়াও টেলিটক সিমের সবচেয়ে বড় একটি সুবিধা এই সিমে কোন বাড়তি টাকা কাটে না। অন্যান্য সিমে ক্ষেত্রে বিভিন্ন প্রোমোশনাল এসএমএস দিয়ে টাকা কেটে নেয় কিন্তু টেলিটক সিমের ক্ষেত্রে বিভিন্ন।
☑️ টেলিটক সিম কার্ডের অসুবিধা: কিছু কিছু গ্রামীণ এলাকায় নেটওয়ার্ক কভারেজ কিছুটা দুর্বল হতে পারে। অর্থাৎ আপনি যে এলাকায় বসবাস করেন সে এলাকায় টেলিটক টাওয়ার হয়তো আপনার কাছ থেকে অনেকটা দূরে তাই নেটওয়ার্ক খুব স্লো হয়। এর জন্যই টেলিটক সিম সবাই ব্যবহার করতে পারে না। তাই টেলিটক সিম ব্যবহার করা আপনার জন্য কিছুটা অসুবিধা হতে পারে। টেলিটকের সিমে নেটওয়ার্ক আগের তুলনায় বর্তমানে অনেক জায়গায় পাওয়া যায় তবে আপনি একবার চেক করে দেখতে পারেন আপনার আশেপাশে টেলিটক সিম ব্যবহার করছে কিনা এবং সেখানে নেটওয়ার্ক আছে কিনা।
(৫) Low call rate best SIM card in Bangladesh
বাংলাদেশের একমাত্র টেলিটক সিম কার্ডে কম রেটে ফোনে কথা বলার অফার প্রদান করে কোন রিচার্জ এর পরিমাণ শর্ত ছাড়াই। এছাড়াও ইন্টারনেটের প্যাক অফার খুব সুলভ দামে পাওয়া যায়। এছাড়াও টেলিটক সিমে বাড়তি কোন হাইডেন চার্জ নেই কোন প্রকার অপ্রয়োজনীয় sms এসে টাকা কাটে না। আর এ সকল বিষয়গুলো বিবেচনা করলেই বোঝা যায় টেলিটক সিম অন্যান্য সিমের তুলনায় অনেকটাই ভালো এবং সাশ্রয়। তাই অন্যান্য সিমের পাশাপাশি টেলিটক সিম কার্ড আজই কিনুন এবং ব্যবহার করুন কমরেডে কথা বলুন।
শেষ কথা:
সংক্ষেপে বলতে গেলে, আপনি যদি কোনো প্যাক কেনা ছাড়াই সবসময় কম খরচে ফোনে কথা বলতে চান, তবে টেলিটক সিম কার্ড সেরা। Teletalk Low call rate best SIM card in Bangladesh আপনার বাজেট এবং এলাকার নেটওয়ার্কের ওপর ভিত্তি করে আজই বেছে নিন আপনার পছন্দের সেরা সিম কার্ডটি। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না! এবং আরো নতুন নতুন গুরুত্বপূর্ণ পোস্ট পেতে আমাদের ForYouCaption.com ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন।
