বিকাশে টাকা নিরাপদ রাখতে নমিনি তথ্য হালনাগাদ করুন এখনই | bkash nominee update guide

বিকাশ অ্যাকাউন্টের টাকা নিরাপদ রাখতে নমিনি তথ্য হালনাগাদ বা আপডেট করা কেন জরুরি, এর সুবিধা ও গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
আমাদের দৈনন্দিন জীবনে আর্থিক বা টাকা লেনদেনের ক্ষেত্রে যে মাধ্যমটি সবচেয়ে বেশি ব্যবহার করি সেটি হচ্ছে মোবাইল ব্যাংকিং বিকাশ। বিকাশ কর্তৃপক্ষ তাদের গ্রাহকদের টাকা নিরাপদ রাখতে নতুন একটি ফিউচার যুক্ত করেছে বিকাশে নমিনি হালনাগাদ। অনেকেই বিকাশ অ্যাকাউন্টে নিয়মিত টাকা জমা রাখেন, কিন্তু নমিনি তথ্য হালনাগাদ করার বিষয়টি গুরুত্ব দেন না। আপনি কি কখনো একবার ভেবে দেখেছেন আপনার অপরিবর্তিত বিকাশে থাকা আপনার টাকার মালিক কে হবে ? তাই বিকাশে টাকা নিরাপদ রাখতে নমিনি তথ্য হালনাগাদ করুন এখনই। আজ আমরা জানবো কীভাবে বিকাশ অ্যাকাউন্টের নমিনি হালনাগাদ (Nominee Update) করে আপনার টাকা ১০০% নিরাপদ রাখবেন। এছাড়াও আরো জানতে পারবেন কিভাবে বিকাশের নমিনি হালনাগাদ করবেন এবং যে কারণে বিকাশে নমিনি হালনাগাদ করা কতটা গুরুত্বপূর্ণ এসব বিষয়ে বিস্তারিত পড়ুন এবং জানুন এখান থেকে।

bkash nominee update guide
bkash nominee update guide

বিকাশ নমিনি তথ্য হালনাগাদ কি

বিকাশে নমিনির তথ্য হালনাগাদ এ বিষয়টি বিকাশ ব্যবহারকারীদের কাছে এখন খুব গুরুত্ব। বিকাশের নমিনির তথ্য হালনাগাদ কি? এই বিষয়টা আমরা অনেকেই হয়তো বুঝিনা। আমাদের কাছে এ বিষয়টি নতুন মনে হলেও যারা বিভিন্ন ব্যাংকে একাউন্ট খুলেছেন তাদের কাছে এ বিষয়টি খুবই সুপরিচিত এবং জানার কথা নমিনি কি। নমিনি তথ্য হালনাগাদ সম্পর্কে আমরা আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিতেছি আপনার জমানো টাকা আপনার অপরিবর্তে বা আপনার যদি কোন দুর্ঘটনা ঘটে আপনি যদি সেই দুর্ঘটনায় মারা যান সেই মূহূর্তে আপনি যাকে আপনার বিকাশে নমিনি দিবেন সেই আপনার বিকাশে জমানো টাকার মালিক হবে।

বিকাশ নমিনি তথ্য হালনাগাদ করা কেন জরুরি

জীবন অনিশ্চিত যদি কখনো কোনো বিকাশ অ্যাকাউন্টধারী আকস্মিক দুর্ঘটনার শিকার হন বা মারা যান, তবে তার অ্যাকাউন্টের টাকা তুলতে পরিবারকে অনেক আইনি জটিলতার মুখোমুখি হতে হয়। এমনকি Bkash account বিকাশ অ্যাকাউন্টধারী ডেড সার্টিফিকেট সহ আরো অন্যান্য সার্টিফিকেট নিয়ে বিকাশ কাস্টমার কেয়ারে অথবা বিকাশ অফিসের দ্বারস্থ হতে হয়। তাই আপনি যদি এখন থেকেই আপনার পরিবারে কেউ বা আপনি এমন কাউকে বিশ্বাস করেন যাকে আপনার বিকাশ একাউন্ট এ নমনীর তথ্য হালনাগাদ করে রাখেন। তবে আপনি না থাকলেও আপনার বিকাশ একাউন্টে টাকা তুলতে চাইলে এ ধরনের কঠিন সমস্যার মুখোমুখি হতে হবে না। 

বিকাশে নমিনি তথ্য হালনাগাদ করার সুবিধা 

আমরা এমন অনেকে আছি দেশ বিদেশ থেকে বিকাশে টাকা রিসিভ করি। বিকাশ আমাদের দৈনন্দিন জীবনে টাকার লেনদেনের একটি সহজ মাধ্যম। অনেক সময় জরুরি প্রয়োজনে বিকাশ থেকে টাকা উঠানোর প্রয়োজন পড়ে। তাই বিকাশে নমিনি যুক্ত করে আমরা আমাদের বিকাশ একাউন্টকে আরো নিরাপদ রাখতে পারি। বিকাশে নমনীর তথ্য হালনাগাদ করার বেশ কিছু সুবিধা রয়েছে নিচে কিছু বিষয় তুলে ধরা হলো।

বিকাশে নমিনি তথ্য হালনাগাদ করার সুবিধাসমূহ:

  1. যেকোনো জরুরি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আপনার মনোনীত ব্যক্তি বা আপনি যাকে আপনার বিকাশে নমিনি দিয়েছেন। সেই নমিনি খুব সহজেই আপনার বিকাশ একাউন্টের আপনার অপরিবর্তে টাকা তুলতে পারবে।
  2. আপনার বিকাশের নমিনি তথ্য আপডেট করার কারণে কোনো আইনি জটিলতা বা সার্টিফিকেটের প্রয়োজন হবে না আপনার অপরিবর্তে বিকাশ টাকা উঠানোর ক্ষেত্রে।
  3. আপনার বিকাশে নমিনি তথ্য হালনাগাদ করার কারণে যে কেউ চাইলে আপনার বিকাশে থাকা টাকা কেউ দাবি করতে পারবে না। কারণ আপনি আগে থেকেই নমিনি যুক্ত করেছেন আপনার বিকাশে এবং আপনি না থাকলে আপনার টাকার মালিক কে হবে সেটি নির্ধারণ করে দিয়েছিলেন। 

কখন বিকাশে নমিনি তথ্য আপডেট করবেন

  1. আপনি যাকে বিকাশে নমিনি দিয়েছেন সে জদি তার ঠিকানা পরিবর্তন করে তবে আপনার নমিনি পুনরায় আপডেট করা প্রয়োজন।
  2. পূর্বের নমিনি পরিবর্তন করতে চাইলে নতুন নমনি আইডি কার্ড এর সাথে মিল রেখে তথ্য আপডেট করুন বিকাশে।
  3. বিয়ের পর পারিবারিক ঠিকানা বা তথ্য পরিবর্তন হলে।
  4. ব্যক্তিগত পরিচায় তথ্য ভুল থাকলে বিকাশে পূণরায় আপডেট করা প্রয়োজন।
  5. নতুন নম্বর ব্যবহার শুরু করলে বিকাশে পূণরায় আপডেট করা প্রয়োজন।

ঘরে বসেই কীভাবে বিকাশ নমিনি আপডেট করবেন

বিকাশে নমিনি আপডেট করার জন্য বিকাশ কাস্টমার কেয়ার বা বিকাশের অফিসে যাওয়ার কোন প্রয়োজন নেই। শুধুমাত্র আপনার স্মার্টফোনে থাকা বিকাশ অ্যাপস এর মাধ্যমে ঘরে বসে আপনার বিকাশ একাউন্টে তথ্য নমিনি হালনাগাদ বা আপডেট করতে পারেন খুবই সহজে।

যেভাবে বিকাশে নমিনি হালনাগাদ বা আপডেট করবেন:

  • প্রথমে আপনার bKash App এ লগইন করবেন এবং হোম স্ক্রিনের ডানদিকের কোণায় থাকা বিকাশ লোগো (Menu) তে ট্যাপ করতে হবে।
  • তথ্য হালনাগাদ বা তথ্য সংশোধন অপশনে যান এবং সেখানে নমিনি তথ্য (Nominee Information) সিলেক্ট করেন।
  • যাকে নমিনি করতে চান তার জাতীয় পরিচয়পত্র (NID) অনুযায়ী নাম, আইডি নম্বর এবং জন্মতারিখ সঠিকভাবে বসান।
  • নমিনির সাথে আপনার সম্পর্ক সিলেক্ট করেন এবং তার একটি পরিষ্কার ছবি আপলোড করেন।
  • সবশেষে আপনার বিকাশ পিন (PIN) দিয়ে সাবমিট করেন 
  • এখন আপনার কাজ সম্পূর্ণ হয়েছে দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার বিকাশে নমিনি হালনাগাদ আপডেট হয়ে গেছে। 

কিছু জরুরি টিপস:

নমিনির বয়স: নমিনি অবশ্যই ১৮ বছর বা তার বেশি বয়সী হলে ভালো হয়। যদি নাবালক কাউকে নমিনি করেন‌ তবে তার একজন অভিভাবকের তথ্যও দিতে হবে।

সঠিক তথ্য: নমিনির নাম যেন হুবহু তার NID কার্ডের সাথে মেলে, সেদিকে খেয়াল রাখবেন।

নমিনি চেক করা: যদি আগে থেকেই নমিনি দেওয়া থাকে তবে তা বর্তমান পরিস্থিতির সাথে মিল আছে কিনা যেমন, নমিনির মোবাইল নম্বর বা ঠিকানা পরিবর্তন হলে তা একবার চেক করে হালনাগাদ করে নেওয়া বুদ্ধিমানের কাজ।

উপসংহার
বিকাশ অ্যাকাউন্টে টাকা জমা রাখা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সেই অর্থের নিরাপত্তা নিশ্চিত করা। তাই দেরি না করে আপনার বিকাশ অ্যাকাউন্টের নমিনি তথ্য যাচাই করুন এবং প্রয়োজন হলে হালনাগাদ করুন। আজকের একটি ছোট পদক্ষেপ ভবিষ্যতে আপনার পরিবারের জন্য বড় সহায়তা হতে পারে। আশা করি আমরা আপনাদের এই পোষ্টের মাধ্যমে সঠিক ধারণা দিতে পেরেছি কিভাবে বিকাশে নমিনি তথ্য হালনাগাদ বা আপডেট করবেন এবং কি কারনে নামিনি বিকাশে যুক্ত করবেন কতটা গুরুত্ব নমিনি। আমাদের এই পোস্টটি আপনার কাছে কতটা গুরুত্ব সেটি কমেন্টে জানান এবং প্রতিদিন নতুন নতুন পোস্ট পেতে আমাদের ForYouCaption ওয়েবসাইটি ভিজিট করুন। 

আড়োও পড়ুন: