ক্রিপ্টো মার্কেটে Bear Run শুরু হয়েছে? Bitcoin Bull Run কবে আসতে পারে সম্পূর্ণ গাইডলাইন

ক্রিপ্টো মার্কেটে Bear Run শুরু হয়েছে? Bitcoin Bull Run কবে আসতে পারে সম্পূর্ণ গাইডলাইন

ক্রিপ্টো মার্কেট বিটকয়েনে শুরু হয়ে গেল Bear market, যারা ক্রিপ্টো ট্রেডার এবং ক্রিপ্টো বিনিয়োগকারী তারা জেনে থাকবেন ২০২৫ সালের বিটকয়েন তার অলটাইম হাই ১ লক্ষ ২৬ হাজার ডলার থেকে নেমে বর্তমানে ২০২৬ সাল জুন মাসে ৬৪ হাজার ডলার এর নিচে চলে এসেছে। ক্রিপ্টো এক্সপার্টদের মতে ক্রিপ্টো মার্কেট আরও নিম্নমুখী হতে পারে। ক্রিপ্টো কারেন্সি বাজার সবসময়ই ওঠানামার মধ্য দিয়ে যায়। কখনো বাজার দ্রুত বৃদ্ধি পায়, আবার কখনো বড় ধরনের পতনের সম্মুখীন হয়। বর্তমানে অনেক crypto বিনিয়োগকারী জানতে চাইছেন, ক্রিপ্টো মার্কেটে কি নতুন Bear Market শুরু হয়েছে এবং Bitcoin এর পরবর্তী Bull Run কবে আসতে পারে।

crypto market bear run bitcoin bull run update guidelines
crypto market bear run bitcoin bull run update guidelines

এই আর্টিকেলে আমরা ক্রিপ্টো মার্কেট বিটকয়েন Bitcoin Bear Market, Bull Run এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে সহজ বাংলা ভাষায় আলোচনা করবো। আপনি যদি একজন ক্রিপ্টো ইনভেস্টর বা ট্রেডার হন, তবে এই মন্দা বাজারে কীভাবে নিজের পোর্টফোলিও সামলাবেন এবং পরবর্তী বুল রান কবে আসতে পারে, তার একটি সঠিক গাইডলাইন নিচে দেওয়া হলো। ক্রিপ্টোকায়েন্সি (crypto currency) মার্কেট সম্পর্কে বিস্তারিত পড়ুন এবং জানুন এখানে।


ক্রিপ্টো মার্কেটে Bitcoin Bear Market কেন শুরু হলো

২০২৫ সালের শেষের দিকে বিটকয়েন যখন তার অলটাইম হাই ১ লক্ষ ২৬ হাজার ডলারের ওপরে পৌঁছে গিয়েছিল। তখন অনেক ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার ও ক্রিপ্টো বিনিয়োগকরীদের মনে কৌতুহল জেগেছিল ২০২৫ এই বছরে বিটকয়েন মূল্য ১ লাখ ৫০ হাজার ডলার থেকে শুরু করে দুই লাখ এবং তার বেশিও যেতে পারে। কিন্তু সব জল্পনা আর পরিকল্পনা ব্যর্থ করে বিটকয়েন এখন ২০২৬ সালের এই সময় এসে বিটকয়েন দাম ৬৪ হাজার ডলার নিচে নেমে এসেছে। এবং ক্রিপ্টো কারেন্সি মার্কেট বর্তমানে বাজারে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। 

এখন অনেকের মনে প্রশ্ন জেগেছে crypto market Bitcoin এ কি Bear Run শুরু হয়ে গেলো। হ্যাঁ এমনটাই মনে হচ্ছে ক্রিপ্টো মার্কেটে বিয়ার রান শুরু হয়ে গেছে। কারণ টোটাল ক্রিপ্টো মার্কেট দিন দিন কমে যাচ্ছে এবং চারোদিকে গ্লোবাল ইকোনোমি কোলাপ্স করছে। ক্রিপ্টো বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। চারদিকের বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতি। আর এগুলো মূলত ক্রিপ্টো কারেন্সি মার্কেটে Bitcoin bear run কেই ইন্ডিকেট করছে। 


Bitcoin Bear Market শুরু হওয়ার প্রধান কারণ গুলো

  1. Bitcoin ETF ইনফ্লো কমে যাওয়া: গত বছর স্পট বিটকয়েন ইটিএফ (ETF) এর মাধ্যমে যে বিপুল পরিমাণ টাকা মার্কেটে এসেছিল। তা এই বছরের শুরুতে বিটকয়েন ই টি এফ বিনিয়োগ কারিয়া টাকা তুলে নিচ্ছে এই গ্লোবাল আর্থিক সংকটময় সময়ে। এছাড়াও যে সকল বড় বড় হোয়েল crypto market Bitcoin এ ইনভেস্ট করেছিলো যেমন: ব্ল্যাক রক, মাইক্রোসেলর, জেপি মরগান ইত্যাদি তারাও এখন বিটকয়েনে ইনভেস্ট করতে আগ্রহী হচ্ছে না। 
  2. বিশ্বব্যাপী অর্থনৈতিক চাপ: চড়া সুদের হার এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে অনেক বড় ইনভেস্টর রিস্কি অ্যাসেট (যেমন ক্রিপ্টো) থেকে সাময়িকভাবে ফান্ড সরিয়ে নিচ্ছেন। এবং তাদের ফান্ডকে নিরাপদ রাখছে পরবর্তী মৌসুমে বিটকয়েন এ ইনভেস্ট করার জন্য
  3. ক্রিপ্টো মার্কেটে সাইকেল: ক্রিপ্টো মার্কেটের ইতিহাসে দেখা গেছে প্রাতি চার বছর পর পর বিটকয়েন তার অল টাইম হাই পৌঁছায় এবং সেখান থেকে কারেকশন নিয়ে নিচে নেমে আসে। বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেট একটি উচ্চ দামে পৌঁছানোর পর মার্কেট ৩০% থেকে ৪০% পর্যন্ত কারেকশন নেয়। বর্তমানের $৬৫,০০০ - $৯০,০০০ এর রেঞ্জটি মূলত সেই কারেকশনেরই অংশ।
  4. বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতির প্রভাব: বিভিন্ন দেশের যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনীতির সংকট, বাণিজ্য সংকট বেকারত্বহার হার বিদ্ধি এবং চাকরি না পাওয়া  ইত্যাদি কারণে ক্রিপ্টো মার্কেটে কি কিছুটা প্রভাব পড়েছে। 


বিটকয়েনের দাম এই Bear Run এ আরো কত নিচে নামতে পারে

ক্রিপ্টো মার্কেট বা বিটকয়েন মূল্য সব সময় এক জায়গায় স্থির থাকে না দাম ওঠা নামার মধ্য দিয়ে থাকে। ক্রিপ্টো মার্কেট অত্যন্ত হাই বলাটাই আর এ কারণে মূলত crypto বিনিয়োগকারী অধিক মুনাফার আশায় এ মার্কেটে ইনভেস্ট করে। বেশির ভাগ ক্রিপ্টো এক্সপার্ট এবং ক্রিপ্টো বিশেষজ্ঞদের মতে ক্রিপ্টো কারেন্সি মার্কেট বিটকয়েন এই বিয়ার মার্কেটে বিটকয়েনের দাম ৫০ হাজারের ডলারের নিচে অথবা ৪০,০০০ ডলার পর্যন্ত আসতে পারে। তবে এটি শুধু পেডিকশন এটি শিওর ভবিষ্যত বাণী না  ক্রিপ্টো মার্কেটে যা কিছু হতে পারে। 


Bitcoin Bull Run Coming Date বিটকয়েনে আবার কখন দাম বাড়বে

ক্রিপ্টো মার্কেট বা বিটকয়েন মূলত একটি সাইকেলের উপর নির্ভর করে দাম বাড়ে কমে। Bitcoin Bull Run Coming Date বিষয়ে আমরা বিটকয়েন এর হিস্টোরীকাল ইতিহাস থেকে জানতে পারি প্রতি চার বছর পর পর বিটকয়েনে হালবিং ( Bitcoin Halving) হয় এবং Bitcoin Halving Date আগামী এপ্রিল ২০২৮ সালে। এর ফলে বিটকয়েনের উৎপাদন ক্ষমতা অর্ধেকে নেমে আসে। উৎপাদন কম হওয়ার কারণে ডিমান্ড ও দিন দিন বাড়ে এবং বিটকয়েন investor রা ও উচ্চ দামে বিটকয়েন কিনতে বাধ্য হয়। এছাড়াও বিটকয়েন যখন একটি উচ্চ দামে ভারতে থাকে তখন অনেক ইনভেস্টাররা সেটি দেখে আগ্রহ হয় এবং এই ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করতে চায়। আর এসব কারণে মূলত বিটকয়েনে Bitcoin Bull Run আসে এবং বিটকয়েনের দাম বাড়তে থাকে। 

বিটকয়েনে দাম বাড়ার প্রধান কারণগুলো নিচ দেওয়া হয়েছে:

  1. বিটকয়েনে হালবিং ( Bitcoin Halving): বিটকয়েন হালবিং এর ঠিক আগ মুহূর্তে বিভিন্ন প্রতিষ্ঠান এবং হোয়েল ও ক্রিপ্টো বিনিয়োগকারীরা ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করতে আগ্রহী প্রকাশ করে।  
  2. উৎপাদন ক্ষমতা ও চাহিদা: বিটকয়েন সাপ্লাই এবং ডিমান্ড এর মধ্যে পার্থক্য হলে এবং উৎপাদনের তুলনায় চাহিদা বেশি হলে বিটকয়েনে বাজারে চাহিদা বেড়ে যায়। আর ঠিক তখনই বিটকয়েন একটি উচ্চ গতিতে দাম বাড়তে থাকে। কারণ উৎপাদনে তুলনায় চাহিদা বৃদ্ধি পেয়েছে।
  3. নিউজ ও ইভেন্ট: ক্রিপ্টো মার্কেটে বিটকয়েন সহ অন্যান্য কয়েন অনেকটা দাঁড়িয়ে থাকে নিউজ ইভেন্টের ওপর। প্রায়ই দেখা যায় বিভিন্ন ভালো ভালো নিউজ আসার কারণে ক্রিপ্টো মার্কেটে অনেক উচ্চ দাম হয়ে যায় আবার কিছু ব্যাড নিউজ আসলে দাম অনেক কমে যায়। আর বিশেষ করে যারা ক্রিপ্টো এক্সপার্ট বা ক্রিপ্টো ট্রেডার আছে তারা নিউজের উপর ভিত্তি করে ক্রিপ্টোতে ইনভেস্ট করে। তাই বলাই চলে নিউজ ও ইভেন্টের হাইপের উপর ভিত্তি করে ক্রিপ্টো মার্কেট Bitcoin অনেকটা দাম বাড়ে কমে।
  4. প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি: ক্রিপ্টো মার্কেট যখন সর্বনিম্ন স্তরে পৌঁছে যায় এবং কম দামে প্রতিটি বিটকয়েন ও অন্যান্য কয়েন পাওয়া যায় ঠিক তখনই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং ফাইনান্সিয়াল প্রতিষ্ঠান এই ঝুঁকিপূর্ণ  cryptocurrency bitcoin মার্কেটে ইনভেস্ট করতে আগ্রহী হয়। কারণ তারা মনে করে এখনই ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করার সঠিক সঠিক সময় এবং তারা পরবর্তী মৌসুমে লাভজনক হবে।


সতর্কবার্তা: 

এই পোস্টটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে লেখা হয়েছে। এটি কোনো বিনিয়োগের পরামর্শ নয়। তবে মনে রাখবেন, ক্রিপ্টো বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই যেকোনো ইনভেস্টমেন্টের আগে নিজের রিসার্চ (DYOR - Do Your Own Research) অবশ্যই করে নেবেন। এছাড়াও ক্রিপ্টো কারেন্সি অবৈধ লেনদেন টাকা পাচার বেআইনি কর্মকান্ড থেকে দূরে থাকুন। 

উপসংহার:

ক্রিপ্টো মার্কেটে Bear Run এবং Bull Run আসাটাই স্বাভাবিক চক্রের অংশ। বর্তমান পরিস্থিতিতে বাজারে কিছুটা অস্থিরতা দেখা গেলেও ভবিষ্যতে Bitcoin Bull Run আসার সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে। তবে যেকোনো বিনিয়োগের আগে ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা এবং সঠিক গবেষণা করা জরুরি। আশা করি আমরা আপনাদেরকে এই পোষ্টের মাধ্যমে Crypto currency Bitcoin Bull market এবং বিটকয়েন Bear Market সম্পর্কে সঠিক ধারণা দিতে পেরেছি । যদি আমাদের এই পোস্টটি আপনার কাছে ভালো লাগে এবং  আপনি উপকৃত হন তাহলে অবশ্যই  বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং প্রতিদিন আরো গুরুত্বপূর্ণ পোস্ট পেতে আমাদের ForYouCaption ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। 

আড়োও পড়ুন: