Arabic to Bangla (আরবি টু বাংলা) সহজে আরবী ভাষা শিখুন ও অনুবাদ করুন

সহজে আরবী ভাষা শিখতে আমাদের এই Arabic to Bangla (আরবি টু বাংলা) গাইডে দৈনন্দিন ব্যবহৃত গুরুত্বপূর্ণ আরবী শব্দের বাংলা অর্থ ও উচ্চারণ জেনে নিন।
বাংলাদেশ থেকে প্রতি বছর অসংখ্য মানুষ মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশে পাড়ি জমান কাজের উদ্দেশ্যে কিংবা ধর্মীয় কাজে। কিন্তু সেখানকার আরব মানুষদের আরবি ভাষা অনেক বাংলাদেশীরা বোঝেনা। ফলে রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে বা বাজারঘাট কেনাকাটা করতে গিয়ে এবং কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় (Arabic to Bangla) আরবি টু বাংলা অনুবাদ শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

এখন অনেক নতুন প্রবাসী এবং ধর্মীয় কাজে বিশেষ করে হজের উদ্দেশ্যে সৌদি আরবে যেতে চান। তার জন্য আগে থেকেই বাংলা টু আরবি অথবা আরবি টু বাংলা কিছু অনুবাদ সহজে শিখতে চান। যারা সহজে আরবি টু বাংলা অনুবাদ শিখতে আগ্রহী হন তাদের জন্য আমাদের এখানে দৈনন্দিন চলাফেরার জীবনে প্রয়োজনীয় কিছু আরবি টু বাংলা অনুবাদ শেখার জন্য কিছু লিস্ট রয়েছে বিস্তারিত পড়ুন এবং জানুন আরবি টু বাংলা অনুবাদ করার সহজ গাইড।

Arabic to bangla onubad guide
Arabic to bangla onubad guide 

জরুরি যোগাযোগ ও সাধারণ কথাবার্তা ব্যবহৃত কিছু Arabic to Bangla আরবি টু বাংলা অর্থ / অনুবাদ ও উচ্চারণ

মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশে কাজের উদ্দেশ্যে বা ধর্মীয় কাজে ও ভ্রমণে প্রথম গিয়ে থাকলে নিচের দেওয়া এই প্রয়োজনীয় Arabic to Bangla আরবি টু বাংলা অর্থ গুলো ব্যবহার করতে পারেন। কারণ মিডেলইস্টে আরব দেশে শুধু আরবি ভাষায় বেশিরভাগ মানুষ কথা বলে তাই সেখানকার রাস্তাঘাট বাজার ঘাট বা শপিংমল ইত্যাদি সহ নানান কাজকর্মে আরবি ভাষা শিক্ষা খুবই প্রয়োজন। এখানে থাকা প্রতিটি আরবি টু বাংলা অর্থ বা অনুবাদ আপনার প্রবাসী জীবনে কিংবা অন্যান্য ধর্মীয় কাজে বিভিন্ন আরব দেশে যেমন সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, ইরাক, বাহারাইন,‌ জর্ডান সহ ইত্যাদি দেশের ভাষা বুঝতে ও বলতে আরো সহজ হবে।

  • মাফি মালুম = আমি জানি না বা বুঝি না
  • সাওয়া সাওয়া = একসাথে বা সমান সমান
  • রো = যাওয়া বা চলে যাওয়া
  • রো বাররা = বাইরে যাও
  • আনা আবগা শুগল = আমার কাজ দরকার
  • মাশগুল = আমি ব্যস্ত আছি
  • তা’আল হেনা = এদিকে এসো বা এখানে এসো
  • আনা মা আরীফ = আমি জানি না বা আমি বুঝতে পারছি না
  • মুশকিলা = সমস্যা
  • মাফি মুশকিলা = অর্থ কোনো সমস্যা নেই
  • জাজাকাল্লাহু খাইরান = আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন
  • ইনশাআল্লাহ = যদি আল্লাহ চান / আল্লাহ ভরসা
  • মা’আস সালামাহ্ = বিদায় / আল্লাহ হাফেজ
  • আনা মিন বাংলাদেশে = আমি বাংলাদেশ থেকে এসেছি
  • মিন আইনা আন্তা = আপনি কোন দেশ থেকে এসেছেন
  • আনা বিখাইর, ওয়া আন্তা = আমি ভালো আছি আর আপনি
  • কাইফা হালুকা = আপনি কেমন আছেন
  • শুকরান জাজিলান = আপনাকে অনেক অনেক ধন্যবাদ
  • আহলান ওয়া সাহলান = স্বাগতম / সুস্বাগতম
  • ইসমি আবদুলাহ = আমার নাম আবদুলাহ
  • মাইসমুক / ইসইসমুক = আপনার নাম কী
  • লাসতু বেখাইর = আমার শরীর ভালো না
  • ফাদাল = আপনি এখন যেতে পারেন
  • আইনাল মাখরাজ = বের হওয়ার রাস্তা কোন দিকে
  • হাজা হুয়াল মাখরাজ = বের হওয়ার রাস্তা এই দিকে
  • হাদা কফিল = এই লোকটি আমার মালিক কিনা
  • মাজা তুহিবু আন তাকুলা = আপনি কী খেতে পছন্দ করেন
  • আছাবানিল হুম্মা = আমার জ্বর হয়েছে
  • আইনাল মাতয়াম = খাবার হোটেল কোথায়
  • সাইদ নি = আমাকে সাহায্য করুন
  • আনা ফি মুশকিলা = আমি বিপদে আছি
  • আনা তাবান = আমি কষ্টে আছি
  • আলাইয়া আন আযহাবা ইলাতত্বাবিব = আমার ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন
  • শুকরান জায়িলান = আপনাকে অশেষ ধন্যবাদ
  • জিয়ারাতিকুম মাররা ছানিয়া = আবার আসবেন
  • মাফি মুশকিলা = আমি বিপদে নাই
  • মামা, আনা আতিনি সুয়াই টেলিফোন বাংলাদেশ = আমি বাংলাদেশে ফোন করবো
  • রোহ = যাও
  • আফওয়ান = মাফ করবেন

প্রবাসে ও দৈনন্দিন জীবনে কর্মক্ষেত্র এবং কেনাকাটা ও বাজার-ঘাট ব্যবহৃত কিছু আরবি টু বাংলা অনুবাদ / অর্থ

প্রবাসী দৈনন্দিন জীবনে কর্মক্ষেত্রের উদ্দেশ্যে ছুটেছেন তবে প্রয়োজনীয় কিছু আরবি টু বাংলা অর্থ সহজ ভাবে জেনে নিন। এছাড়াও প্রথম বিদেশে আরব দেশে সৌদি আরব ও দুবাই বা কতার ভ্রমণ করতে চাচ্ছেন তাহলে প্রয়োজনীয় এই আরবি টু বাংলা অর্থ গুলো জেনে নিন। কারণ রাস্তাঘাট চলাফেরা বা কেনাকাটা ইত্যাদি সহ কাজে এই ভাষা গুলো আপনার প্রয়োজন হবে।

  • সুইসমিক হাদা = এটার নাম কি
  • কাম হাদা = এটার দাম কত
  • ফুলুস = টাকা বা অর্থ
  • কাফিল = মালিক
  • মুদীর = ম্যানেজার/ বস
  • রাতিব = মাসিক বেতন বা পারিশ্রমিক
  • শারিকাহ্ = কোম্পানি বা কাজের প্রতিষ্ঠান
  • আমিল = শ্রমিক/কর্মী বা লেবার
  • ইজাজাহ্ = ছুটি
  • খালাস = শেষ বা খতম
  • মাহাল = দোকান বা স্টোর
  • রাখিস = সস্তা বা কম দাম
  • ফাতুরাহ্ = ক্যাশ মেমো/ বিল বা রসিদ
  • গালি = দামি বা কোনো জিনিসের অতিরিক্ত মূল্য
  • খাসাম / তাখফিজ = ডিসকাউন্ট বা মূল্যছাড়
  • সূক = বাজার বা শপিং মল
  • জিদ = ভালো বা উত্তম
  • নুস = অর্ধেক বা হাফ
  • নুস সাআ = আধা ঘণ্টা
  • রোবআ = পোয়া বা চার ভাগের এক ভাগ
  • আতিনি = আমাকে দিন
  • আনা আবগা = আমার প্রয়োজন বা আমি চাই
  • দাওলাহ্ = দেশ
  • বালাদ্ = শহর
  • ত্বারিক = রাস্তা
  • ইসমুশ শারিকাহ = কোম্পানির নাম
  • মা হুয়া ওনওয়ানুশ শারিকাহ = কোম্পানির ঠিকানা কী
  • ওনওয়ানুশ শারিকাহ = কোম্পানির ঠিকানা
  • লিমা জিয়তা = কী জন্য এসেছেন
  • জিয়তু লিল আমাআল বাইত = বাড়ির কাজে এসেছি
  • আতিনি ফুলুস = আমাকে বেতন দিন
  • আতিনি মাই = আমাকে পানি দাও

সময় ও আরবি দিন সংক্রান্ত অর্থ Arabic to Bangla আরবি টু বাংলা অনুবাদ

  • আল ইয়োম = আজ বা আজকের দিন
  • সানা = বছর
  • দাকিকা = মিনিট
  • ওয়াহেদ দাকিকা = এক মিনিট
  • সাআ = ঘণ্টা বা ঘড়ি
  • শাহর = মাস
  • আমস = গতকাল
  • ইয়াওমুল জুম্ম = শুক্রবার
  • ইয়াওমুল সাব্ ত = শনিবার
  • ইয়াওমুল আহাদ = রবিবার
  • ইয়াওমুল ইছনাইন = সোমবার
  • ইয়াওমুল ছুলাছা = মঙ্গলবার
  • ইয়াওমুল আরবেয়া = বুধবার
  • ইয়াওমুল খামিস = বৃহস্পতিবার

সংখ্যা ও গণনা আরবি টু বাংলা অর্থ অনুবাদ ও উচ্চারণ

  • ছালাছুনা/ছালাছাইন = ত্রিশ
  • আরবাওনা / আরবাইন = চল্লিশ
  • খামছুনা/খামছাইন = পঞ্চাশ
  • সিত্তুনা / সিত্তাইন = ষাট
  • সাবওনা / সাবাইন = সত্তর
  • ছামানুনা / তামানিয়াইন = আশি
  • তিছওনা / তিছয়াইন = নব্বই
  • মিয়াতুন / ওয়াহেদমিয়া = একশত
  • আলফুন / ওয়াহেদত আল্‌ল্ফ = এক হাজার

এক থেকে বিশ পর্যন্ত আরবি টু বাংলা অংক সংখ্যা জেনে নিন:

  • ওয়াহেদ = এক
  • ইতনিন / ইছনান = দুই
  • তালাতাহ / ছালাছা = তিন
  • আরবায়াহ = চার
  • খামসাহ্ = পাঁচ
  • সিত্তাহ = ছয়
  • সাবআ = সাত
  • তামানিয়া / ছামানিয়া = আট
  • তিছয়া = নয়
  • আশারাহ = দশ
  • আহাদা আশারা = এগারো
  • ইছনান ওয়া আশারা = বারো
  • ছালাছাতু আশারা = তেরো
  • আরবাআতু আশারা = চোদ্দ
  • খামসাতু আশারা = পনের
  • সিত্তাতু আশারা = ষোল
  • সাবয়াতু আশারা = সতের
  • ছামানিয়াতু আশারা = আঠার
  • তিছয়াতু আশারা = উনিশ
  • ইশরুন = বিশ

শেষ কথা:

আশা করি আমাদের এই Arabic to Bangla আরবি টু বাংলা গাইডটি আপনার আরবী ভাষা শেখার যাত্রাকে আরও কিছুটা সহজ করবে। এই তালিকায় আর কোনো শব্দের অর্থ আপনি জানতে চান? নিচে কমেন্ট করে আমাদের জানান। এছাড়াও আরবি টু বাংলা অনুবাদ ও অর্থ বা উচ্চারণ এই পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে সেটি কমেন্টে জানান। পোস্টটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন আর নতুন নতুন পোস্ট পেতে প্রতিদিন আমাদের ForYouCaption ওয়েবসাইটটি ভিজিট করুন।