নতুন স্মার্টফোন কেনার আগে এই ৬টি বিষয় জেনে নিন সম্পূর্ণ গাইড
![]() |
| new smart phone buying guide - foryoucaption |
১. আপনার নতুন স্মার্টফোন কেনার বাজেট নির্ধারণ করুন
সর্বপ্রথম আপনার সামর্থ্য অনুযায়ী একটি বাজেট নির্ধারণ করুন নতুন স্মার্টফোন কেনার জন্য। মোবাইলের দাম ও বাজেটের উপর অনেকটা নির্ভর করে মোবাইলের কোয়ালিটি মান এবং ব্রান্ড। বাজারে অসংখ্য ব্রান্ড আর বিভিন্ন মডেল মোবাইল রয়েছে বর্তমানে ১০ হাজার টাকা থেকে শুরু করে ২ লক্ষ টাকারও বেশি দামের স্মার্টফোন বাজারে পাওয়া যায়।
স্মার্টফোন বাজেট নির্ধারণ:
- ১০,০০০ – ১৫,০০০ টাকা: সাধারণ ব্যবহার
- ১৫,০০০ – ২৫,০০০ টাকা: ভালো ক্যামেরা ও পারফরম্যান্স
- ২৫,০০০ – ৪০,০০০ টাকা: গেমিং ও মাল্টিটাস্কিং
- ৪০,০০০ টাকার উপরে: ফ্ল্যাগশিপ ফোন
২. স্মার্টফোনের (Processor) প্রসেসর ও পারফরম্যান্স যাচাই করুন
একটি স্মার্টফোনের ব্রেন বা মস্তিষ্ক হলো (Processor) প্রসেসর। একটি নতুন ও ভালো স্মার্টফোন কিনার আগে প্রসেসর সম্পর্কে জানাটা অত্যন্ত জরুরী। একটি স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো প্রসেসর। ভালো প্রসেসর ফোনকে দ্রুত এবং স্মুথভাবে চালাতে সাহায্য করে। বিভিন্ন মোবাইলের ব্র্যান্ড বিভিন্ন সিরিজের প্রসেসর থাকে।
বর্তমানে জনপ্রিয় স্মার্টফোনের প্রসেসর গুলো হলো:
- Snapdragon 7 Series ও 8 Series
- MediaTek Dimensity Series
- Apple A Series Chip
- Google Tensor Chip
৩. স্মার্টফোনের RAM ও স্টোরেজের দিকে নজর দিন
স্মার্টফোনের রেম ও রুম এটি মোবাইল কেনার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। স্মার্টফোনের RAM যা আপনার মোবাইলকে স্পিড এবং দ্রুত কাজ করতে সহায়তা করে। স্মার্টফোনের রুম (ROM) বা স্টোরেজ যা আপনার প্রতিটি ডাটা সংরক্ষণ রাখে স্মার্টফোনে। বর্তমান সময়ে কমপক্ষে ৬GB RAM এবং ১২৮GB Storage থাকা ভালো। স্মার্টফোনের যত বেশি রেম ও রুম থাকবে তত বেশি ব্যবহারের ক্ষেত্রে সুবিধা।
প্রস্তাবিত কনফিগারেশন ব্যবহার:
RAM Storage ব্যবহার
- 6GB - 128GB - সাধারণ ব্যবহার
- 8GB - 256GB - গেমিং ও মিডিয়াম কাজ
- 12GB+ - 256GB+ - প্রফেশনাল ব্যবহার
৪. স্মার্টফোনের ক্যামেরার মান যাচাই করুন
ছবি তোলা এবং ভিডিও শুটের ক্ষেত্রে ক্যামেরার মান ও কোয়ালিটি চেক করা খুব গুরুত্বপূর্ণ। একটি ভালো মানের ক্যামেরা লেন্স সবসময় ক্লিয়ার এবং পরিষ্কার দেখায় যেকোনো ছবিতে। শুধু বেশি মেগাপিক্সেল মানেই ভালো ক্যামেরা নয়।
ক্যামেরা দেখার সময় যে বিষয় গুলো লক্ষ্য করুন:
- Sensor Size
- Optical Image Stabilization (OIS)
- Night Mode
- Video Recording Quality
- Front Camera Performance
৫. স্মার্টফোনের ব্যাটারি ও চার্জিং স্পিড দেখুন
একটি নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে স্মার্টফোনের ব্যাটারির চার্জ কত সময় থাকে এবং কত সময় লাগে চার্জ হতে এই বিষয়গুলো জানা দরকার এবং নতুন ফোন ক্রয় করার আগে এগুলো চেক করে দেখা ভালো। বর্তমানে ৫,০০০mAh বা তার বেশি ব্যাটারি থাকা বেষ্ট।
ফোন কেনার আগে নিশ্চিত করুন:
- Battery Capacity: 5000mAh+
- Fast Charging Support
- Battery Optimization
৬. স্মার্টফোনের সফটওয়্যার আপডেট ও ব্র্যান্ড সাপোর্ট
নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে অবশ্যই মোবাইলের ভার্সন এবং সফটওয়্যার আপডেট ও মোবাইল ফোনের ব্যান্ড সাপোর্ট আছে কিনা একটু যাচাই করা দরকার। এছাড়াও আপনি যেই ব্র্যান্ডের মোবাইল ফোনটি কিনছেন সেইটি লেটেস্ট মডেল এবং লেটেস্ট ভার্সন কিনা সেটি চেক করা ভালো। অনেকেই এই বিষয়টি গুরুত্ব দেন না কিন্তু দীর্ঘমেয়াদে এটি খুবই গুরুত্বপূর্ণ।
ফোন কেনার আগে দেখে নিন:
- কত বছর Android Update পাওয়া যাবে
- কত বছর Security Update পাওয়া যাবে
- ব্র্যান্ডের সার্ভিস সেন্টার আছে কিনা
নতুন মোবাইল কেনার সময় সাধারণ ভুলগুলো:
- কম বাজেটে ফোন কিনা
- শুধুমাত্র ডিজাইন দেখে ফোন কেনা
- কম RAM নির্বাচন করা
- ব্যাটারি ব্যাকআপ না দেখা
- সফটওয়্যার আপডেট উপেক্ষা করা
- শুধুমাত্র ক্যামেরার মেগাপিক্সেল দেখে সিদ্ধান্ত নেওয়া
উপসংহার:
নতুন মোবাইল ফোন কেনার আগে বাজেট, প্রসেসর, RAM, স্টোরেজ, ক্যামেরা, ব্যাটারি এবং সফটওয়্যার আপডেট সম্পর্কে ভালোভাবে যাচাই করা উচিত। সঠিক তথ্য জেনে ফোন কিনলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং অপ্রয়োজনীয় খরচ থেকেও বাঁচবেন। নতুন স্মার্টফোন কেনার আগে যে ৬টি বিষয় আমরা আপনাকে এই পোস্টে জানিয়েছি সেটি থেকে আপনি কি শিখতে পারলেন এবং আপনার কতটুকু উপকার হয়েছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন।
আরো নতুন নতুন পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করুন আমাদের ForYouCaption ওয়েবসাইট
আড়োও পড়ুন:
- টিকটক আইডির সুন্দর নাম ডিজাইন
- কম খরচে ফোনে কথা বলার সেরা সিম কার্ড
- মন ছোঁয়া সেরা ৫০টি কষ্টের স্ট্যাটাস ও ক্যাপশন

কথোপকথনে যোগ দিন