বিকাশে চালু হলো NPSB Fund Transfer | NPSB কি, NPSB সুবিধা কি

NPSB কী? এর সুবিধাগুলোই বা কী কী? আজকের পোস্টে আমরা Bkash NPSB transfer এই বিষয়ে আলোচনা করবো। তাই পুরো পোস্টটি পড়ুন এবং বিস্তারিত জানুন এখানে। 

বিকাশ নিয়ে এলো নতুন একটি চমৎকার ফিউচার NPSB Fund Transfer। যা বিকাশ ব্যবহারকারীরা মুহূর্তের মধ্যে টাকা ট্রান্সফার করতে পারবে যেকোনো ব্যাংক একাউন্টে। এছাড়াও বিকাশ থেকে অন্যান্য মোবাইল ব্যাংকিং রকেট, এম ক্যাশ ইত্যাদি টাকা ট্রান্সফার করা যাবে ইন্সট্যান্ট। এ নতুন ফিউচার টি বিকাশের সাথে যুক্ত হওয়ার কারণে বিকাশ ব্যবহারকারীদের টাকা লেনদেন করার ক্ষেত্রে আরো সুবিধা এবং লাভজনক করে তুলেছে বলে ধারণা করা হচ্ছে। 

আবার অনেকেই বিকাশে নতুন এই ফিউচারের সম্পর্কে জানেন না বা বুঝেন না তাদের উদ্দেশ্যে আমাদের এই আজকের আর্টিকেলটি। অনেকেই হয়তো ভাবছেন, এই NPSB আসলে কী? এর সুবিধাগুলোই বা কী কী? আজকের পোস্টে আমরা Bkash NPSB transfer এই বিষয়ে আলোচনা করবো এবং আপনাদেরকে (NPSB) এনপিএসবি সম্পর্কে সঠিক একটি ধারনা দিবো তাই পুরো পোস্টটি পড়ুন এবং বিস্তারিত জানুন এখানে। 

 
Bkash to Bank NPSB Fund Transfer
Bkash to Bank NPSB Fund Transfer 

NPSB কি? (What is NPSB)

বাংলাদেশের ডিজিটাল ক্যাশবিহীন টাকা লেনদেনকে আরও  সহজ এবং নির্ভরযোগ্য করে তুলতে npsb সিস্টেম তৈরি হয়েছিলো।  NPSB হলো ইলেকট্রনিক টাকা টান্সফার নেটওয়ার্কিং সিস্টেম। NPSB এর পূর্ণরূপ হলো National Payment Switch Bangladesh (ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ) এটি মূলত বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত একটি ইলেকট্রনিক পেমেন্ট নেটওয়ার্ক। 

সহজ কথায় এটি দেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ব্যাংক থেকে অন্য ব্যাংক লেনদেন বা ফান্ড ট্রান্সফার করার একটি মাধ্যম।
আগে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে অনেক সময় লাগত, কিন্তু NPSB নেটওয়ার্কের মাধ্যমে এখন এক অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে চোখের পলকে চলে যায়।


বিকাশ (NPSB) এনপিএসবি ফান্ড ট্রান্সফার কি?

বর্তমানে বিকাশ (NPSB) এনপিএসবি ট্রান্সফার এই ফিউচার বিভিন্ন ব্যাংকের এটিএম বুথে টাকা তুলতে গেলে চোখে নজরে আসতো। আর এখন বিকাশের কর্তৃপক্ষ বিকাশ ব্যবহারকারীদের ইনস্ট্যান্ট টাকা লেনদেন করার ক্ষেত্রে NPSB সিস্টেমটি যুক্ত করেছে বিকাশ অ্যাপ এর সাথে। এই  NPSB Fund Transfer System এখন আপনার হাতের বিকাশ অ্যাপসে। 

এখন থেকে বিকাশ ব্যবহারকারীরা যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংকিং (MFS) এ টাকা টান্সফার করতে পারবে instant কম খরচে ও সহজ উপায়ে। এছাড়াও সরকারি ছুটি বা বন্ধের দিনও এনপিএসবি (NPSB) ব্যবহার করে টাকা লেনদেন করা যাবে। বিকাশের সাথে npsb transfer সিস্টেমটি যুক্ত হওয়ার কারণে  ক্যাশবিহীন টাকা লেনদেন ও ক্যাশ আউট খরচ কমাতে সাহায্য করেছে।


বিকাশে NPSB Fund Transfer সুবিধা কি?

ডিজিটাল আর্থিক ক্যাশবিহীন লেনদেনকে সহজ নিরাপদ করে তুলতে এনপি এসপবি (NPSB) সিস্টেমটি খুবই গুরুত্বপূর্ণ কার্যকর, এটি মূলত একটি পেমেন্ট নেটওয়ার্ক। 
বিকাশে NPSB যুক্ত হওয়ার ফলে সাধারণ গ্রাহকদের অনেক বড় একটি সমস্যার সমাধান হয়েছে। এর মূল সুবিধা গুলো নিচে দেওয়া হলো।

বিকাশে NPSB Fund Transfer সুবিধাসমূহ:

  1. সহজ ও নিরাপদ টাকা লেনদেনে: ব্যাংকের না গিয়েও ঘরে বসে শুধুমাত্র আপনার বিকাশ অ্যাপসের মাধ্যমে যেকোনো ব্যাংক একাউন্টে বা যে কোন মোবাইল ব্যাংকিং একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। 
  2. ২৪/৭ যেকোনো সময় লেনদেন: ব্যাংক বন্ধ থাকলেও আপনার লেনদেন থামবে না। দিন কিংবা রাত, সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টাই আপনি এই সুবিধা উপভোগ করতে পারবেন। এমনকি সরকারি ছুটির দিনেও টাকা পাঠানো সম্ভব।
  3. যেকোনো ব্যাংকে টাকা পাঠানোর সুযোগ: NPSB নেটওয়ার্কের আওতায় থাকা বাংলাদেশের প্রায় সবকটি প্রধান বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্টে এখন বিকাশ থেকে সরাসরি টাকা পাঠানো যায়। এর পাশাপাশি মোবাইল ব্যাংকিং রকেট ও এম ক্যাশ টেপ পে ইত্যাদি ট্রান্সফার করা যায়।
  4. ইনস্ট্যান্ট ফ্যান্ট ট্রান্সফার: এখন আর আগের মতো দুই থেকে তিন বা পাঁচ দিন অপেক্ষা করতে হয় না টাকা পাঠানোর পর এখন এনপিএসবি NPSB ব্যবহার করে টাকা টান্সফার করলে মুহূর্তের মধ্যে টাকা পৌঁছে যায় গ্রাহকদের একাউন্টে। 


কিভাবে বিকাশ থেকে NPSB এর মাধ্যমে টাকা পাঠাবেন?

আপনাদের সুবিধার্থে বিকাশ থেকে কিভাবে যেকোনো ব্যাংক বা মোবাইল ব্যাংকের টাকা ট্রান্সফার করবেন সে বিষয়টি খুব সহজভাবে বুঝিয়ে দেবো। বিকাশ অ্যাপ থেকে যে কোনো ব্যাংকে তাৎক্ষণিক টাকা পাঠাতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

Bkash NPSB ki transfer guide
Bkash NPSB ki transfer guide


  • ধাপ ১: প্রথমে আপনার  বিকাশের পিন এবং ওটিপি দিয়ে bKash App এ লগইন করুন।
  • ধাপ ২: লগইন করার পর একটু স্কল করে নিচের দিকে  NPSB অপশনটি খুজে নিন। 
  • ধাপ ৩: NPSB তে ট্যাপ করার পর দুটি অপশন দেখতে পারবেন Bank account এবং MFS account অর্থাৎ আপনি নিশ্চিত হন মোবাইল ব্যাংকিং এ টাকা পাঠাবেন না কোন জেনারেল ব্যাংকিং এ টাকা পাঠাবেন। 
  • ধাপ ৪: আপনার কাঙ্ক্ষিত  ব্যাংক বা মোবাইল ব্যাংকটি এই তালিকা থেকে বেছে নিন (যেগুলো instant transfer বা (NPSB) সাপোর্ট করে।
  • ধাপ ৫: ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দিন।
  • ধাপ ৬: আপনি যত টাকা পাঠাতে চান (Amount) এ তা লিখুন।
  • ধাপ ৭: আপনার বিকাশ পিন (PIN) নম্বরটি দিয়ে লেনদেন সম্পন্ন করুন।

সফলভাবে লেনদেন সম্পন্ন হলে আপনার স্ক্রিনে কনফার্মেশন মেসেজ চলে আসবে এবং ব্যালেন্স কেটে নেওয়া হবে। এছাড়াও বিকাশের লেনদেন সম্পূর্ণ হয়েছে কিনা সেটি বিকাশে ইনবক্স থেকে চেক করে দেখতে পারেন। 


বিকাশ (NPSB) এনপিএসবি ট্রান্সফার চার্জ ও লিমিট (Charge & Limit

বিকাশ থেকে ক্যাশ আউটের চার্জ হাজারে ২০ টাকা হলেও NPSB) এনপিএসবি ব্যবহার করে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে চার্জ তুলনামূলক কম। বিকাশ টু ব্যাংক বা NPSB ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সার্ভিস চার্জ এবং দৈনিক/ মাসিক লেনদেনের লিমিট প্রযোজ্য। টাকা পাঠানোর আগে বিকাশ অ্যাপের লিমিট সেকশন বা বিকাশের অফিশিয়াল ওয়েবসাইট থেকে বর্তমান চার্জ ও লিমিটটি একবার চেক করে নেওয়া ভালো। কারণ বিকাশে চার্জ ও লিমিট প্রতিনিয়ত পরিবর্তন হয়।

  1. NPSB চার্জ:  বিকাশ (bKash) থেকে ব্যাংক (NPSB) ব্যবহার করে টাকা ট্রান্সফারে প্রতি ১,০০০ টাকায় চার্জ মাত্র ৮.৫০ টাকা। 
  2. NPSB লিমিট: দৈনিক লেনদেনের সংখ্যা, দিনে সর্বোচ্চ ১০ বার। দৈনিক সর্বনিম্ন ৫০ টাকা এবং সর্বোচ্চ ৫০,০০০ টাকা এবং মাসিক সর্বোচ্চ ৩,০০,০০০ টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়।


বিকাশের সাথে যুক্ত এনপিএসবি (NPSB) আওতাভুক্ত অন্যান্য ব্যাংক ও মোবাইল ব্যাংকিং (MFS) এর তালিকা।

মোবাইল ব্যাংকিং (MFS) তালিকা:

  • Rocket
  • Islami bank mCash
  • Tap


অন্যান্য ব্যাংক তালিকা:

  • Shahjalal Islami Bank PLC
  • NRBC Bank PLC
  • Community Bank Bangladesh limited 
  • Mutual Trust Bank
  • islami bank Bangladesh limited 
  • The prime Bank PLC 
  • Dhaka Bank 
  • The City bank
  • Modhumoti Bank
  • BRAC Bank 
  • Eastran Bank PLC
  • Standard Bank limited 
  • Pubali Bank limited 
  • Uttara bank limited 
  • Bangladesh Commerce Bank
  • Midland bank limited 
  • Janata Bank PLC 
  • Bank asia
  • Bangladesh krishi bank
  • United comacial bank (UCB)
  • Megna Bank 
  • Al Arafah islami bank PLC 
  • Basic Bank limited 


উপসংহার: 
বিকাশে Bkash NPSB transfer সুবিধা চালু হওয়ার কারণে আমাদের ব্যাংকিং লেনদেন আরও এক ধাপ এগিয়ে গেল। এখন জরুরি প্রয়োজনে ব্যাংকে না গিয়েও বিকাশ অ্যাপ দিয়েই ব্যাংকের কাজ সেরে ফেলা সম্ভব।
আশা করি আজকের এই পোস্টটি থেকে আপনারা বিকাশে NPSB কি এবং NPSB ফান্ড ট্রান্সফার সুবিধা সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা পেয়েছেন। পোস্টটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রযুক্তি ও ব্যাংকিং সেবার এমন আরও দরকারি গাইডলাইন পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।

আড়োও পড়ুন: