নগদ পিন ভুলে গেলে বা লক হলে করণীয় | নগদ পিন পরিবর্তন করার সহজ নিয়ম গুলো জানুন

নগদ পিন ভুলে গেছেন বা লক হয়ে গেছে? মাত্র ২ মিনিটে নগদ পিন পরিবর্তন করার নিয়ম এবং পিন পুনরুদ্ধার করার সহজ উপায় গুলো জেনে নিন
নগদ একাউন্ট থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে সর্ব প্রথম নগদের পিন নাম্বার মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারন আমাদের প্রতিটি লেনদেন সম্পূর্ণ করতে ৪ ডিজিটের নগদ পিন নাম্বার দিতে হয়। এখন অনেকেই নগদ একাউন্ট ব্যবহার করেন কিন্তু কখনো কখনো দেখা যায় নগদ একাউন্টের পিন নাম্বার ভুলে যান বা মনে থাকে না। সেই পরিস্থিতিতে নগদ পিন ভুলে গেলে করণীয় কি কি অনেকেই জানতে চান।

এছাড়াও আরো জানতে চান কিভাবে নগদ একাউন্টের পিন পরিবর্তন করা যায় এবং নগদ পিন পুনরুদ্ধার করার পদ্ধতি। তাই আমরা আপনাদেরকে এই আর্টিকেল এর মাধ্যমে সহজে ভাবে বুঝিয়ে দিবো কিভাবে নগদ একাউন্টের পিন পরিবর্তন করতে হয় এবং নগদ পিন ভুলে গেলে করণীয় কি কি। তাই নগদ পিন পুনরুদ্ধার বিষয়ে বিস্তারিত জানতে আমাদের আর্টিকেলটি পড়ুন এবং নগদ পিন পুনরুদ্ধার সমস্যার সমাধান করুন। 

nagad pin change and reset rules
nagad pin change and reset rules

নগদ পিন ভুলে গেলে করণীয়?

নগদ একাউন্টের পিন ভুলে যাওয়া এটি একটি স্বাভাবিক বিষয়। যা আমাদের মধ্যে এমন অনেক নগদ ব্যবহারকারীর এই সমস্যাটি হয়। দেখা যায় আমরা অনেক সময় নগদ একাউন্ট খুলি কিন্তু অনেকদিন যাবত নগদ ব্যবহার করা হয় না‌ ফলে নগদ একাউন্টের পিন মনে থাকে না। এখন নগদ পিন ভুলে গেলে করণীয় কি? তা আলোচনা করবো। সহজ উপায়ে নগদ পিন পুনরায় নতুন করে ফিরে পেতে হলে দুইটি মাধ্যম রয়েছে নিচে বিস্তারিত দেওয়া হলো।

  1. নগদ এজেন্ট পয়েন্ট এর মাধ্যমে: আপনি যদি মোবাইল বিষয়ে খুব দক্ষ না হন। তবে সে ক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী যে কোন নগদ এজেন্ট পয়েন্ট থেকে নগদ পিন পুনরুদ্ধার করতে পারেন।
  2. নগদ USSD কোড ডায়াল করার মাধ্যমে: ম্যানুয়ালি মোবাইল ফোন দিয়ে USSD কোড *167# ডায়াল করে নগদে ৮ নাম্বার অপশনে গিয়ে পিন রিসেট (pin Reset করতে পারেন এবং সেখানে নতুন পিন বসানোর সুযোগ পাবেন। তাহলে নগদ পিন পুনরায় ফিরে পাওয়ার এই অপশনটি আপনার জন্য সবচেয়ে সেরা উপায়।

নগদ পিন পুনরুদ্ধার করার পদ্ধতি

আপনার নগদ অ্যাকাউন্টটি যে সিম কার্ড দিয়ে খোলা, সেই সিম থেকে নগদ পিন পুনরুদ্ধার করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
  • আপনার হাতে থাকা বাটন ফোন বা স্মার্টফোন ডায়াল প্যাডে গিয়ে *167# নগদ একাউন্টে এই কোডটি ডায়াল করুন।
  • আপনার মোবাইলের স্ক্রিনে আসা মেন্যু থেকে 8 নম্বর অপশন (PIN Reset) সিলেক্ট করুন।
  • এরপর 1 চাপুন (Forgot PIN) করুন।
  • নগদ একাউন্ট খুলতে যে এন আইডি কার্ড ব্যবহার করেছেন সেই NID কার্ডের নাম্বার লিখুন এবং ডেট জন্ম সাল দিন।
  • লেনদেনের পরিমাণ (Amount) সঠিকভাবে লিখুন। যদি লেনদেনের পরিমাণ জানা না থাকে তাহলে No transection দিন।
  • সব তথ্য ঠিক থাকলে আপনার ফোনে একটি এসএমএস আসবে নতুন পিন‌ সেট করার জন্য।
  • আবার পুনরায় *167# ডায়াল করুন এরপর নতুন একটি পিন দিন।
সতর্কতা: নতুন পিন দেওয়ার সময় কখনই সহজ পিন দিবেন না যেমন: ১২৩৪, ১১২২ এই ধরনের পিন নগদ একাউন্টে ব্যবহার করলে ভবিষ্যতে নগদ একাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই একটু ভিন্ন ধরনের নাম্বার দিয়ে নগদ পিন সেট করুন।

নগদ পিন পরিবর্তন করার নিয়ম

যে কোন নগদ একাউন্ট নিরাপদ রাখতে নগদ পিন পরিবর্তন করাটা জরুরী। কারণ আপনি ব্যতীত আপনার নগদ একাউন্টের পিন অন্য কেউ জানলে সেটি পরবর্তীতে আপনার নগদ একাউন্ট হ্যাক হতে পারে। তাই নগদ পিন পরিবর্তন করার নিয়ম জানুন সহজেই।

নগদ পিন পরিবর্তন করার জন্য নিচে দেওয়া নিয়ম গুলো অনুসরণ করুন:

  • প্রথমে আপনার Nagad App এ লগইন করুন।
  • নগদ অ্যাপের নিচের ডানদিকের কোনায় আমার নগদ (My Nagad) অপশনে ট্যাপ করুন।
  • সিরিয়ালের ৪ নম্বরে লেখা আছে চেঞ্জ পিন (Change PIN) সেখানে প্রবেশ করুন।
  • এরপর আপনার বর্তমান পিন লিখুন নিচের বক্সে আপনার নতুন পিন দুইবার টাইপ করুন, তারপর সাবমিট করুন।
সবকিছু ঠিকঠাক থাকলে মুহুর্তে আপনার নগদ পিন পরিবর্তন হয়ে যাবে এই নিয়ম গুলোই ছিলো নগদ একাউন্টের পিন পরিবর্তন করার সবচেয়ে সহজ উপায়।

নগদ পিন লক হয়ে গেছে? যেভাবে আনলক করবেন

নগদ একাউন্ট যারা ব্যবহার করেন তারা হয়তো অনেক সময় নগদে ভুল পিন নাম্বার ৩ বারের বেশি দিয়ে ফেলেন। আর সে কারণে নগদ নিরাপত্তা স্বার্থে নগদ কর্তৃপক্ষ নগদ একাউন্টটি লক করে দেয়। কিন্তু আপনি চাইলে পিন রিসেট করেও সেটি ঠিক করতে পারবেন না। এমন পরিস্থিতিতে নগদ হেল্প লাইনে ফোন দিয়ে সাহায্য নেওয়া প্রয়োজন। এবং পুনরায় নগদ অ্যাকাউন্ট আনলক করার সহজ একটি উপায়। তাই নগদ একাউন্ট লক হয়ে গেছে? চিন্তার কারণ নেই নগদ হেল্প লাইনে ফোন দিয়ে আপনার নগদ একাউন্ট এর প্রয়োজনীয় তথ্য দিন দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার নগদ একাউন্টটি আনলক হয়ে যাবে।

নগদ হেল্প লাইন নাম্বার (Nagad helpline number)

অনেকের ক্ষেত্রেই দেখা যায় নগদ একাউন্ট এর পিন ভুলে গেছে। এবং নগদ একাউন্ট লক হয়ে গেছে বা অন্যান্য অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। তাই নগদ একাউন্ট ব্যবহার করতে গিয়ে কোন ধরনের সমস্যা সম্মুখীন হলে নগদ হেল্পলাইনে নাম্বারে ফোন করা প্রয়োজন হয়। নগদ হেল্পলাইনের নাম্বার হলো: ১৬১৬৭ / ০৯৬০৯৬১৬১৬৭ এ নাম্বার গুলি ডায়াল করে নগদে হেল্প লাইনে যোগাযোগ করে সমস্যার সমাধান পেতে পারবেন।

নগদ ডায়াল কোড (Nagad Dial Code)

বর্তমান সময় অনেকের হাতে স্মার্টফোন কিন্তু কেউ কেউ আমার বাটন ফোন ব্যবহার করে। এছাড়াও অনেকেই নগদ অ্যাপস ব্যবহার করে না। তাই নগদে টাকা লেনদেন করার জন্য নগদ ডায়াল কোড জানাটা অত্যন্ত জরুরী। নগদ ডায়াল কোড হলো *১৬৭# এই কোড ডায়াল করার মাধ্যমে আপনার নগদে সকল ধরনের লেনদেন বর্ণনা ও নগদের বিষয়বস্তু পেয়ে যাবেন।

নগদ কাস্টমার কেয়ারের অফিশিয়াল ই-মেইল ঠিকানা

আপনি যদি একজন নগদ ব্যবহারকারী হন এবং ভুলবশত আপনার নগদ অ্যাকাউন্ট লক হয়ে গেছে। এবং নগদ একাউন্টের পিন ভুলে গেছেন। সেই মুহূর্তে সরাসরি নগদের অফিশিয়াল ইমেইল ঠিকানায় একটি ইমেইল পাঠাতে পারেন। এবং সেখানে আপনার সমস্যাটি লিখে তাদের জানাতে পারেন। তবেই নগদ কর্তৃপক্ষ আপনার সমস্যাটি জানবে এবং বুঝতে পারবে ফলে আপনাকে সঠিক পরামর্শ দিবে । নগদ কাস্টমার কেয়ারের অফিশিয়াল ই-মেইল ঠিকানা হলো: info@nagad.com.bd

নগদ পিন কয় ডিজিট

নতুন নগদ একাউন্টের পিন সেট করার সময় অথবা নগদ একাউন্টে পিন পরিবর্তন করার সময় কত ডিজিট পিন দিতে হয় এ বিষয়টি হয়তো অনেকেরই অজানা। নগদ একাউন্টের পিন চার সংখ্যা বা ৪ ডিজিটের হয়। যেমন: ১২৩৪ নগদ পিন সেট করার সময় অবশ্যই একটু শক্ত ডিজিট দেখে পিন সেট করা সবচাইতে নিরাপদ নগদ একাউন্টের জন্য।

নগদ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার কিছু জরুরি টিপস

নগদ অফিসিয়াল অ্যাপ ছাড়া অন্যান্য কোন অ্যাপস এ নগদ একাউন্ট লগইন করবেন না। তাই যাচাই করুন আপনি যে অ্যাপসে নগদ একাউন্ট লগইন করছেন সেটি নতুন অফিশিয়াল অ্যাপস কিনা। আপনার নগদ পিন এবং ওটিপি (OTP) কোড কখনই অন্য কারও সাথে শেয়ার করবেন না, এমনকি নগদ কাস্টমার কেয়ারের কর্মকর্তার সাথেও নয়। এছাড়াও আপনার নগদ একাউন্ট নিরাপদ ও সুরক্ষিত রাখতে কিছুদিন পরপর পিন পরিবর্তন করুন।

শেষ কথা:

আশা করি নগদ পিন ভুলে গেলে করণীয় এবং নগদ পিন পরিবর্তন করার নিয়ম সম্পর্কে আপনারা পরিষ্কার একটি ধারণা পেয়েছেন। নগদ অ্যাকাউন্ট লক বা পিন সংক্রান্ত যেকোনো বড় সমস্যায় সরাসরি তাদের হেল্পলাইন 16167 অথবা নিকটস্থ নগদ কাস্টমার কেয়ার সাথে যোগাযোগ করাই সবচেয়ে নিরাপদ। যদি আমাদের এই পোস্টটি আপনার কাছে ভাল লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করুন এবং আরো নতুন নতুন গুরুত্বপূর্ণ পোস্ট পেতে প্রতিদিন ভিজিট আমাদের ForYouCaption ওয়েবসাইট। এছাড়াও আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ

আড়োও পড়ুন: