নগদ টু ব্যাংক ট্রান্সফার নতুন নিয়ম ও চার্জসহ বিস্তারিত জানুন এখানে

এখানে নগদ টু ব্যাংক ট্রান্সফার চার্জ ও লিমিট সম্পর্কে বিস্তারিত সহজ বাংলায় জানতে পারবেন। Nagad to Bank transfer Details
নগদ একাউন্ট বাংলাদেশর ডাক বিভাগের জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং। কম খরচে এজেন্ট পয়েন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে নগদের ভূমিকা সবচেয়ে বেশি। নগদ ব্যবহারকারীরা এজেন্ট পয়েন্ট থেকে কম খরচে ক্যাশ আউট এবং সেন্ড মানি করতে পারে খুব সহজে। এছাড়া অনেকেই চায় নিজের নগদ একাউন্ট থেকে সরাসরি ব্যাংকে টাকা ট্রান্সফার করতে। কিন্তু কিভাবে (Nagad to Bank Transfer) নগদ টু ব্যাংক ট্রান্সফার করতে হয় তা নিয়ে অনেকের মনে প্রশ্ন।

আবার কিছু সংখ্যক নগদ ব্যবহারকারীরা জানতে চায় নগদ টু ব্যাংক ট্রান্সফার খরচ কত এবং কোন কোন ব্যাংকে টাকা টান্সফার করা যায় নগদ দিয়ে। তাই আমরা আপনাদের জন্যই নগদ টু ব্যাংক ট্রান্সফার এই আর্টিকেলটি শেয়ার করেছি। এখানে নগদ টু ব্যাংক ট্রান্সফার চার্জ ও লিমিট সম্পর্কে বিস্তারিত সহজ বাংলায় জানতে পারবেন।

nagad to bank transfer details
nagad to bank transfer details

নগদ টু ব্যাংক ট্রান্সফার (Nagad To Bank Transfer)

নগদ মোবাইল ব্যাংকিং দ্রুত টাকা লেনদেন ও কম খরচে ক্যাশ আউট এর জন্য পরিচিত। আমরা অতীতের নগদ দিয়ে এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট ও এক নগদ একাউন্ট থেকে অন্য নগদ একাউন্টে সেন্ড মানি এবং বিল পেমেন্ট করেছি। বর্তমানে নগদে নতুন একটি সেবা চালু হয়েছে (Nagad to Bank transfer) ট্রান্সফার মানি। নগদ একাউন্টের এ ট্রান্সফার মানি সেবাটি ব্যবহার করে আমরা বিভিন্ন ব্যাংকের ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারি। এছাড়াও নগদ একাউন্ট ব্যবহার করে সরাসরি সোনালী ব্যাংকে টাকা ট্রান্সফার করার সুবিধা রয়েছে।


নগদ থেকে ব্যাংকে টাকা পাঠানোর সঠিক নিয়ম

যারা ভাবছেন ব্যাংকে গিয়ে লাইনে না দাঁড়িয়ে থেকে সরাসরি নিজের (Nagad) নগদ একাউন্ট থেকে ব্যাংকে টাকা টান্সফার করবেন। তাদের জন্য (Nagad to Bank) নগদ টু ব্যাংক ট্রান্সফার মানি এই অপশনটি খুবই প্রয়োজন। এর পাশাপাশি নগদ দিয়ে ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম গুলো জানা অত্যন্ত জরুরী। তাই আমরা আপনাদেরকে সহজে বুঝিয়ে দিবো নগদ দিয়ে কোন ব্যাংকে এবং কোন মাধ্যমে টাকা টান্সফার করা যায় ও নগদ টু ব্যাংক ট্রান্সফার কিভাবে করতে হয়।

📝 নগদ থেকে কোন কোন ব্যাংকে টাকা পাঠানো যাবে নিচে দেওয়া হলো:

  • নগদ টু ব্যাংক ট্রান্সফার: নগদের সাথে শুধুমাত্র সোনালী ব্যাংক পি এল সি যুক্ত হয়েছে। তাই নগদ থেকে সরাসরি সোনালী ব্যাংক পিএসসিতে টাকা পাঠানো যায় কিন্তু অন্যান্য ব্যাংক এখানে যুক্ত হয়নি তবে ভবিষ্যতে অন্যান্য ব্যাংক গুলো নগদের সাথে যুক্ত হওয়ার চান্স আছে।
  • নগদ টু ভিসা ডেবিট কার্ড ট্রান্সফার: এখন নগদ থেকে যে কোনো ব্যাংকের ভিসা ডেবিট কার্ডের নাম্বার দিয়ে সরাসরি ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায়। অর্থাৎ আপনার যদি একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা থাকে এবং ব্যাংকের সাথে ভিসা ডেবিট কার্ড যুক্ত থাকে। তাহলে সেই ব্যাংকের ভিসা ডেবিট কার্ডের নাম্বার ব্যবহার করে নগদ থেকে সরাসরি আপনার নিজ ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজে।

🏦 নগদ থেকে ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম গুলো হলো:
  • প্রথমত প্লে স্টোর থেকে একটি নগদ অ্যাপস ডাউনলোড করে নিন এবং আপনার পিন নাম্বার ও অটিপি দিয়ে নগদ অ্যাকাউন্ট লগইন করুন।
  • নগদ অ্যাপের হোম স্ক্রিন থেকে Transfer money অপশনে প্রবেশ করুন এবং আপনার সোনালী ব্যাংক অথবা ভিসা ডেবিট কার্ড যেকোনো একটি সিলেক্ট করুন।
  • আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অথবা আপনার ব্যাংকের ভিসা ডেবিট কার্ড নাম্বার এখানে সঠিক ভাবে বসিয়ে দিন এবং নেক্সট বাটন ট্যাপ করুন।
  • আপনি কত টাকা পাঠাতে চান (Amount) তা লিখুন এবং আপনার নগদের ৪ ডিজিটের পিন (PIN)নম্বরটি দিন।
  • স্ক্রিনের নিচে থাকা নগদ লোগোটি ট্যাপ করে ধরে রাখুন Tap and Hold নগর টু ব্যাংক ট্রান্সফার কার্যক্রমটি এখন সম্পন্ন হয়েছে।
  • লেনদেন সফল হলে একটি কনফার্মেশন মেসেজ পাবেন নগদের সাথে যুক্ত ফোন নাম্বারে। এছাড়াও নগদের স্কিনের নগর টু ব্যাংক ট্রান্সফার ডিটেলস দেখাবে।
📱 আপনার হাতে যদি একটা স্মার্ট ফোন থাকে তাহলে একটি নগদ অ্যাপস ডাউনলোড করুন এবং নগদ টু ব্যাংক ট্রান্সফার এখানে দেখানো নিয়ম গুলো দেখে আপনি খুব সহজেই টাকা ট্রান্সফার করতে পারেন আপনার ব্যাংক একাউন্টে।

নগদ টু ব্যাংক ট্রান্সফার চার্জ ও লিমিট

নগদ টু ব্যাংক ট্রান্সফার ও ভিসা ডেবিট কার্ড ট্রান্সফার ১.৫০% চার্জ কাটে। অর্থাৎ আপনার নগদ একাউন্ট থেকে যেকোনো ব্যাংকের ভিসা ডেবিট কার্ডে টাকা টান্সফার ও সোনালী ব্যাংকে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে প্রতি ১ হাজার টাকায় ১৫ টাকা চার্জ হবে।
  • চার্জ: নগদ টু ব্যাংক ট্রান্সফার চার্জ ১.৫% যেমন ১০০০=১৫, ৫০০০=৭৫, ১০.০০০= ১৫০ টাকা।
  • লিমিট: নগদ টু ব্যাংক ট্রান্সফার লিমিট সর্বনিম্ন ৫০ টাকা এবং প্রতিদিন লেনদেন ৫০ হাজার টাকা ও মাসিক লেনদেন তিন লক্ষ টাকা। এছাড়াও প্রতিদিন 50 টি লেনদেন এবং মাসিক ১০০টি লেনদেন করা যায়।
🔎 নগদ টু ব্যাংক ট্রান্সফার চার্জ ও লিমিট সময়ের ব্যবধানে পরিবর্তন হতে পারে তাই নগদের অফিশিয়াল ওয়েবসাইট ও নগদ অ্যাপস এর মাধ্যমে চার্জ ও লিমিট সঠিকভাবে যাচাই করুন।


নগদ থেকে কি ব্যাংকে টাকা পাঠানো যায়

হাঁ নগদ থেকে ব্যাংকে টাকা পাঠানো যায় তবে ২টি মাধ্যম রয়েছে শুধুমাত্র সোনালী ব্যাংক পিএসসি তে টাকা পাঠানো যায় এছাড়াও বিভিন্ন ব্যাংকের ভিসা ডেবিট কার্ডের নাম্বার ব্যবহার করে যেকোনো ব্যাংকে টাকা পাঠানো যায়।

ব্যাংক থেকে ব্যাংক ট্রান্সফার করতে কত সময় লাগে

নগদ একাউন্টে যেকোনো ব্যাংকের ভিসা ডেবিট কার্ড নাম্বার ব্যবহার ব্যবহার করে মুহূর্তেই ব্যাংক একাউন্টে টাকা পাঠানো যায়। অর্থাৎ আপনার ব্যাংক হিসাব ডিটেলস দিতে যতক্ষণ চোখের পলকে আপনার ব্যাংক একাউন্টে টাকা চলে যাবে।


শেষ কথা:

প্রিয় পাঠক আশা করি এতক্ষণে নগদ টু ব্যাংক ট্রান্সফার আমাদের এই পোস্টটি পড়ার পর বুঝতে পেরেছেন। কিভাবে নগদ থেকে ব্যাংকে টাকা পাঠানো যায় এবং চার্জ ও লিমিটসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। যদি আমাদের এই পোস্টটি আপনার ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। আরো নতুন নতুন গুরুত্বপূর্ণ বিষয় পোস্ট পেতে আমাদের ForYouCaption ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন। ধন্যবাদ

আড়োও পড়ুন: